প্রযুক্তি

কাজ করেন দিনে মাত্র ১ ঘণ্টা ! একজন বছর ২০-র যুবকের বেতন বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা। কীভাবে সম্ভব?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কাজ করেন দিনে মাত্র ১ ঘণ্টা ! একজন বছর ২০-র যুবকের বেতন বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা। কীভাবে সম্ভব? - West Bengal News 24

একজন বছর ২০-র যুবকের বেতন বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা। তবে এটাই সব নয়! ওই যুবক কাজ করেন দিনে মাত্র ১ ঘণ্টা! এও কি সম্ভব? তথ্য বলছে, ওই কর্মী গুগল-এ কাজ করেন। যদিও ওই কর্মীর আসল নাম জানা যায়নি, তবে তাঁর ছদ্মনাম হল ডেভন।

মার্কিন মুদ্রায় তাঁর উপার্জন বছরে ১ লক্ষ ৫০ হাজার ডলার বা ১.২ কোটি টাকা। শুধু বেতনই নয়, নির্দিষ্ট সময়ে বোনাস পান তিনি। জানা গিয়েছে, ওই যুবক গুগলর বিভিন্ন টুলের কোড তৈরি করেন।

তিনি বলেছেন, যদি বেশি সময় ধরে কাজ করার ইচ্ছা থাকত, তাহলে কোনও স্টার্ট আপ সংস্থায় যোগ দিতাম। তাঁর মতে, গুগলে কর্মীরা এই কারণেই কাজ করতে পছন্দ করেন যাতে চাকরি বা পরিবার , দুদিকই সহজে সামলানো যায়।

ম্যানেজারের মেসেজের উত্তর না দিলে কী হতে পারে ? ওই যুবক জানিয়েছেন, সেটা নাকি কোনও বড় বিষয়ই নয়। দিনের শেষে উত্তর দিলেই হল। তিনি আরও জানিয়েছেন যে গুগল এই ইন্টার্ন হিসেবে কাজ করতেন তিনি। তখনই তিনি বুঝেছিলেন যে এই সংস্থায় চাকরি পেলে তাঁকে বেশি সময় ধরে কাজ করতে হবে না।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য