কর্ম সন্ধান

রেলওয়ে রিক্রুট মেন্ট সেলে কর্মী নিয়োগ, আগ্রহীরা করুন আবেদন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Indian Railway Recruitment 2023 : রেলওয়ে রিক্রুট মেন্ট সেলে কর্মী নিয়োগ, আগ্রহীরা করুন আবেদন - West Bengal News 24

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এ কর্মী নিয়োগ। অফিশিয়াল ওয়েবসাইট থেকে পুরো বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারেন। ২ হাজারেরও বেশি পদে হবে সেই নিয়োগ। অনলাইনেই আবেদন করা সম্ভব। ২৯ অগস্ট থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তি দেখে আবেদন করার পর তৈরি করা হবে মেরিট লিস্ট। প্রাপ্ত নম্বরের শতাংশের নিরিখে তৈরি হবে সেই তালিকা। আইটিআই পাশ হলে তার নম্বরও যুক্ত হবে।

১০০ টাকা দিয়ে আবেদন করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। rrccr.com– এই ওয়েবসাইটে বাকি তথ্য পাওয়া যাবে।

২৪০৯টি অ্যাপ্রেনটিস পদের জন্য এই নিয়োগ হবে। দশম শ্রেনি বা তার সমতুল্য যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর থাকা জরুরি। প্রার্থীর বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য