টলিউড

‘আবার প্রলয়’ সিরিজে অ্যাকশন হিরো, শাশ্বত ও যিশুকে দেখা যাবে আবারো বলিউডে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘আবার প্রলয়’ সিরিজে অ্যাকশন হিরো, শাশ্বত ও যিশুকে দেখা যাবে আবারো বলিউডে - West Bengal News 24

বলিউডের অন্দরের খবর, খুব শীঘ্রই এই শাশ্বত ও যিশুকে দেখা যাবে একটি হিন্দি ভাষার ছবিতে। ছবির নাম এখনও ঠিক হয়নি। খুব শীঘ্রই শুরু শুটিং। শোনা যাচ্ছে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘তালি’ ওয়েব সিরিজের ক্রিয়েটররাই এই ছবির দায়িত্বে।

প্রসঙ্গত , পরিচালক সুজয় ঘোষের পরিচালনায় ‘কাহানি’ তে বব বিশ্বাসের চরিত্রে অভিনয়ের পরই তাঁর একপ্রকার ‘পুনরাবিষ্কার’ হয়েছিল বলে মনে করেন খোদ ‘বব বিশ্বাস’ শাশ্বত।

বব বিশ্বাসের চরিত্রটি না পেলে টলিউড তাঁকে সেভাবে ব্যবহার করত না বলে অভিমানও ব্যক্ত করেছেন শাশ্বত। প্রসঙ্গত , শাশ্বত চট্টোপাধ্যায় বলিউডের পরিচালকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি ‘নাইট ম্যানেজার’, ‘দোবারা’, ‘টুথ পরি’তে তাঁকে পছন্দ করেছে দর্শক। বাংলায় ‘আবার প্রলয়’ সিরিজে অ্যাকশন করেও সম্প্রতি তাক লাগিয়ে দিয়েছেন শাশ্বত।

নতুন প্রজন্মের বাঙালি তারকারা পা জমাচ্ছেন বলিউডে। এই তালিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত , পরমব্রত চট্টোপাধ্যায় , শাশ্বত চট্টোপাধ্যায় , প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , ঋতুপর্ণা সেনগুপ্তর থেকে টোটা রায়চৌধুরীর মতো অভিনেতারা।

সেই গোল্ডেন এরা থেকে রেট্রো যুগ – অশোক কুমার থেকে বিশ্বজিৎ হয়ে মিঠুন চক্রবর্তী , সারা দেশের মানুষের ভালবাসা পেয়েছেন একের পর এক বাঙালি তারকা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য