বলিউড

শাহরুখ খানের ‘জওয়ান’ দেখার পরই ফেরত চাইছেন টিকিটের মূল্য! ইংল্যান্ডে হলটা কি?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শাহরুখ খানের ‘জওয়ান’ দেখার পরই ফেরত চাইছেন টিকিটের মূল্য! ইংল্যান্ডে হলটা কি? - West Bengal News 24

গোটা দেশ বললে ভুল বলা হবে, ‘জওয়ান’ জ্বরে কাবু এখন গোটা বিশ্ব। দেশ-বিদেশ মিলিয়ে ইতিমধ্যেই ছবি ছয় দিনে প্রায় ৬০০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে। শাহরুখ খান বলেই তা সম্ভব , এক বাক্যে এ সত্যি মেনে নিতে এখন আর কারও দ্বিমত নেই। কিন্তু হঠাৎ ইংল্যান্ডে দেখা গেল এর উল্টো ছবি।

সকলেই ফেরত চাইছেন টিকিটের মূল্য। তবে কী ‘জওয়ান’ ছবি তাদের ভাল লাগেনি ? ইংল্যান্ডের এক প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ সিনেমা বিরতির পর থেকে দেখান শুরু হয়। যার ফলে বিরতির সময় ছবি শেষ। অর্থাৎ ছবির প্রথম অংশ এই প্রেক্ষাগৃহে চালানোই হয় না। এরপর বিরতিতে সকলেই প্রশ্ন করে ভিলেন তো মরে গেল, তাহলে এরপর ছবিতে কী থাকবে ?

সেই রহস্যের সমাধান করতে গিয়ে আবিষ্কার করেন দর্শকেরা, তাঁরা ছবি দ্বিতীয় অংশ দেখে ফেলেছেন, প্রথম অংশ চালানই হয়নি। এরপরই সকলের রে রে করে ওঠে, সিনেমা হল কর্তৃপক্ষের থেকে ফেরত চায় টিকিটের দাম। তার জন্য পড়ে যায় লম্বা লাইন।

ইংল্যান্ডের দর্শকদের জওয়ান ছবি পছন্দ হয়নি, এমনটা নয়। এই ছবি প্রথম অংশ না দেখানোর ফলে মেজাজ হারিয়ে তাঁরা সিনেমা কর্তৃপক্ষের কাছ থেকে টিকিটের দাম ফের চান। তাঁদের কারও-ই ছবির প্রথম অংশ দেখা হয়নি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য