ফুটবল

রাজ্যে ফুটবল একাডেমী করতে উৎসাহী, বাংলার ফুটবলের স্বার্থে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মৌ স্বাক্ষরিত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যে ফুটবল একাডেমী করতে উৎসাহী, বাংলার ফুটবলের স্বার্থে লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মৌ স্বাক্ষরিত - West Bengal News 24

লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে বাংলায় ফুটবল অ্যাকাডেমি গড়া নিয়ে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। বাংলার ফুটবলের ভবিষ্যেতের স্বার্থে এটি বড় সিদ্ধান্ত মনে করছেন বিশেষজ্ঞরা।

লা লিগার সভাপতি জাভিয়ের তেভাস এই নতুন দিক নিয়ে খুবই আশাবাদী। নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ লা লিগার তরফ থেকেই নেওয়া হবে বলে জানা গিয়েছে। এমনকী মুখ্যমন্ত্রীর তরফ থেকেও জমি সহ অন্যান্য কোনও কিছুর সমস্যা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”আমাদের সঙ্গে লা লিগার কর্তৃপক্ষের ইতিবাচক বৈঠক হয়েছে। আলোচনার শেষে উভয় পক্ষের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। কলকাতায় একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবে লা লিগা কর্তৃপক্ষ। খুব দ্রুত লা লিগার কর্তারা কলকাতায় আসবেন।

আমাদের তরফ থেকে সব রকম সাহায্য করা হবে। কোনও সমস্যা হবে না। আমি শুধু চাই বাংলার ফুটবলের উন্নয়নে একটি বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে উঠুক। সেখান থেকে মেসি ও রোনাল্ডোর মত প্লেয়ার তৈরি হোক।”

বৃহস্পতিবার সন্ধ্যায় লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভেজের সঙ্গে বৈঠক করেন মমতা। বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠক শেষে সৌরভ বলেন,”গোটা ভারতের কাছে অসাধারণ এক মুহূর্ত হতে চলেছে। আশাকরি স্প্যানিশ ফুটবল কলকাতার বুকে আলাদা দৃষ্টান্ত গড়তে পারবে।

আপনারা শুধু একবার আসলে বুঝতে পারবেন কেন কলকাতা এই অ্যাকাডেমি গডে তোলার জন্য আদর্শ জায়গা।” পাশাপাশি কলকাতার দুই শীর্ষ ক্লাবের কর্তাও এই বৈঠকে ছিলেন সম্ভবত, এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য