রাজ্য

সমস্ত সাংসদ-বিধায়কদের দিল্লিতে তলব, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : সমস্ত সাংসদ-বিধায়কদের দিল্লিতে তলব, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল - West Bengal News 24

১০০ দিনের কাজের টাকা সহ রাজ্যের প্রাপ্য বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঝাঁঝ বাড়াতে লোকসভা নির্বাচনের আগেই ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল। আগামী ১ অক্টোবরের মধ্যে দলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, পুরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলরদের দিল্লিতে পৌঁছনোর নির্দেশ তৃণমূল নেতৃত্বের।

অনেক আগেই দিল্লিতে এই ধর্না কর্মসূচি করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২ রা অক্টোবর কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল৷ যদিও এখনও পর্যন্ত কর্মসূচি পালনের বিষয়ে কোনও অনুমতি মেলেনি দিল্লি পুলিশের তরফে৷ সেকথা নিজেই জানিয়েছেন অভিষেক৷ প্রয়োজনে যন্তর মন্তরে হলেও কর্মসূচি পালিত হবে। দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের৷

এদিন তিনি বলেন, “আমরা বার বার আবেদন জানানো সত্ত্বেও দিল্লি পুলিশ ধর্না বিক্ষোভের অনুমোদন দেয়নি। কিন্তু, লিখিতভাবে সেটি জানাচ্ছে না দিল্লি পুলিশ। একবার লিখিতভাবে পুলিশ সেটা জানালে আমরা সর্বোচ্চ আদালতে যাব।” বর্তমান পরিস্থিতিতে যেভাবেই হোক তাঁদের কর্মসূচি পালন করবে তৃণমূল।

আরও পড়ুন ::

Back to top button