প্রযুক্তি

১২০ কোটি মাইল দূরের গ্রহাণু থেকে ফিরল নাসার মহাকাশযান, সঙ্গী ২৫০ গ্রাম ধুলো-পাথর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

১২০ কোটি মাইল দূরের গ্রহাণু থেকে ফিরল নাসার মহাকাশযান, সঙ্গী ২৫০ গ্রাম ধুলো-পাথর - West Bengal News 24

২০১৬ সালের ৮ সেপ্টেম্বর ফ্লোরিডার কেপ কানাভেরাল স্পেস ফোর্স বেস থেকে যাত্রা শুরু করেছিল ওসাইরিস রেক্স। ২০১৮-র ৩ ডিসেম্বর, ১২০ কোটি মাইল দূরে, বেনু গ্রহাণুর কাছে পৌঁছেছিল নাসার মহাকাশযানটি। ২০২০-র অক্টোবরে, মহাকাশযানটি মাত্র ১০ সেকেন্ডের জন্য গ্রহাণু বেনুর ভূপৃষ্ঠ স্পর্শ করেছিল। সংগ্রহ করেছিল ধুলো-পাথরের স্তূপ।

সূত্রের খবর , ভারতীয় সময় রবিবার রাত ৮টা ২২ মিনিটে আমেরিকার উটাহ মরুভূমিতে অবতরণ করে রিটার্ন ক্যাপসুলটি। ক্যাপসুলটিকে উদ্ধারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, উটা মরুভূমিতে পাঠানো হয়েছে হেলিকপ্টার। এরপর গ্রহাণু নমুনা নিয়ে যাওয়া হবে টেক্সাসে অবস্থিত নাসার গবেষণাগারে।

গ্রহাণু বেনু থেকে প্রায় ২৫০ গ্রাম ধুলো-পাথরের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে ক্যাপসুলটি। গবেষণায় কী পাওয়া গেল, ১১ অক্টোবর তা প্রকাশ করবে নাসা। প্রসঙ্গত এই প্রথম কোনও গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করল নাসা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য