জাতীয়

গান্ধী জয়ন্তীতে রাজঘাটে প্রধানমন্ত্রী, সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ – দুপুরে যাবেন অভিষেকরাও

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi : গান্ধী জয়ন্তীতে রাজঘাটে প্রধানমন্ত্রী, সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ – দুপুরে যাবেন অভিষেকরাও - West Bengal News 24

গান্ধী জয়ন্তীতে রাজঘাটে মহত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রীর পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীরাও গান্ধীজীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তবে কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া টাকা আদায়ের এই মুহূর্তে দিল্লীতে রয়েছে তৃণমূল নেতৃত্ব। এ দিন দুপুরেই আবার গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানাতে যাবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও।

প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেল থেকে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন। টুইটে তিনি লেখেন, “গান্ধী জয়ন্তীর বিশেষ ক্ষণে আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। ওনার কালজয়ী শিক্ষা আজও আমাদের পথকে আলোকিত করে। বিশ্বব্যাপী প্রভাব রয়েছে মহাত্মা গান্ধীর।

সমগ্র মানবজাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনায় অনুপ্রাণিত করেছেন উনি। ওনার স্বপ্ন পূরণের লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি। ওনার চিন্তাভাবনা যেন আমাদের যুব প্রজন্মকে একতা ও সম্প্রীতির ধারণায় অনুপ্রাণিত করে।”

রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ জানানোর পরে এরপরে তৃণমূল নেতৃত্ব নতুন সংসদ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখাবেন। ১০০ দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের দাবিতেই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের।

মঙ্গলবার প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের। যদিও সেই কর্মসূচি কী হবে , তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর , সংসার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকেই এই প্রসঙ্গে আলোচনা করা হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য