বলিউড

লাল সিং চাড্ডার ব্যর্থতার পর ছন্দে ফেরবার চেষ্টায় মিস্টার পারফেকশনিস্ট আমির খান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

লাল সিং চাড্ডার ব্যর্থতার পর ছন্দে ফেরবার চেষ্টায় মিস্টার পারফেকশনিস্ট আমির খান - West Bengal News 24

তাঁর নতুন ছবি ‘লাহোর, ১৯৪৭’ সম্পর্কিত ঘোষণাও করা হয়ে গিয়েছে। সেই ছবিতে অভিনয় করবেন সানি দেওল। এবার তিনি তৈরি করছেন ‘সিতারে জামিন পর’। তাতে অভিনয় করছেন তিনি। তিনি এও বলেন, “রাজ কুমার সন্তোষীর পরিচালনায় তৈরি একটি ছবি প্রযোজনা করছি আমি।

উল্লেখ্য, বহু বছর আগে ‘তারে জ়মিন পর’ বলে একটি ছবি তৈরি করেছিলেন আমির। সেই ছবিটি ছিল বক্স অফিসে হিট। আমির বলেন, “‘সিতারে জ়মিন পর’ ছবিতে অভিনয় করছি আমি। এই ছবিটি প্রযোজনা করছি আমি। ‘তারে জমিন পর’ কনসেপ্ট নিয়েই এই ছবিটি।

আমার মনে আছে, ‘তারে জ়মিন পর’ আপনাদের কাঁদিয়েছিল। ‘তারে জমিন পর’ ছবিতে দার্শিলের চরিত্রকে বড় হতে সাহায্য করেছিলাম আমি। এই ছবিতে নিজেদের অনেক সমস্যা আছে এমন ৯ জন আমাকে সাহায্য করবেন। আমি বলব , ‘তারে জ়মিন পার’ ছবির চেয়ে ‘সিতারে জ়মিন পার’ অনেক গুণ বড় ছবি।”

সম্প্রতি সকলের সঙ্গে মেলামেশা বাড়িয়ে দিয়েছেন আমির খান। ছবির স্ক্রিনিংয়ে যাচ্ছেন। যাচ্ছেন পার্টিতে। ২০২৩ সালে ৩ জানুয়ারি আবার বিয়ে করতে চলেছেন আমিরের কন্যা ইরা। ২০২২ সালে মুক্তি পায় আমির খান অভিনীত এবং প্রযোজিত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি। হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ সেটি। ছবি নিয়ে অনেক আশা ছিল আমিরের। কিন্তু তা বক্স অফিসে ভাল ফল করতে পারেনি। এবার ছন্দে ফেরবার চেষ্টায় মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য