জাতীয়

উৎসবের মরশুমে রান্নার গ্যাসে ছ্যাঁকা , ১০০ টাকা দাম বাড়ল LPG গ্যাসের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

উৎসবের মরশুমে রান্নার গ্যাসে ছ্যাঁকা , ১০০ টাকা দাম বাড়ল LPG গ্যাসের - West Bengal News 24

১০০ টাকার উপরে দাম বাড়ল LPG সিলিন্ডারের। অয়েল মার্কেটিং সংস্থা গুলির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা। নভেম্বর মাসের প্রথম দিন থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে।

প্রসঙ্গত, হোটেল, রেস্তোরাঁ সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়। গৃহস্থের বাড়িতে ব্যবহার হয় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার। এই দাম অপরিবর্তিতই রয়েছে। স্বস্তিতে মধ্যবিত্তরা। প্রতি মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে বিশ্ববাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দামের বিচার করে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করা হবে কি না, তার সিদ্ধান্ত নেয়।

আগে যেখানে ১৯ কেজি বাণিজ্য়িক এলপিজি সিলিন্ডার কিনতে কলকাতায় খরচ হত ১৮৩৯ টাকা, সেখানেই এবার ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা। গত সেপ্টেম্বর মাসে কলকাতায় ১৯ কেজির ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিস ১৬৩৬ টাকা। অক্টোবর মাসে ২০৩.৫ টাকা গ্যাসের দাম বাড়ায়, নতুন দাম হয় ১৮৩৯ টাকা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য