বিচিত্রতা

মদ খেয়ে ক্লাসে শিক্ষকের ঘুম!

মদ খেয়ে ক্লাসে শিক্ষকের ঘুম! - West Bengal News 24

মদ খেয়ে শ্রেণিকক্ষে গিয়েছিলেন শিক্ষক। একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। এরপর ধাক্কা দিয়েও ডেকে তোলা যায়নি তাকে। সম্প্রতি এমনই একটি ঘটনার দেখা মিলল উত্তরপ্রদেশে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যালে মিডিয়ায়, যার জের ধরে চাকরি হারিয়েছেন অভিযুক্ত শিক্ষক।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক উত্তরপ্রদেশের হামিরপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় স্কুলে যেতেন এবং শিক্ষার্থীদের কিছুই পড়াতেন না। বিষয়টি জানার পর অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। ওই শিক্ষকের শাস্তির দাবিও তোলা হয়।

কিন্তু এরপরেও নেশা করেই স্কুলে যেতেন শিক্ষক। সম্প্রতি আবারও এ ঘটনা ঘটলে তার ভিডিও করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত শ্রেণিকক্ষের চেয়ারে মাথা ঝুঁকে বসেছিলেন। কোনো হুঁশও ছিল না। দীর্ঘক্ষণ চেষ্টা করে ওই শিক্ষককে ডেকে তোলা হয়।

হামিরপুর জেলা শিক্ষা কর্মকর্তা অলোক সিংহ বলেন, বিষয়টি প্রকাশ্যে আসার পর আমরা তদন্ত করেছি। তদন্তে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। তাকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য