প্রযুক্তি

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর আগেই স্টার লিংকে চ্যালেঞ্জ রিলায়েন্স জিও’ র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর আগেই স্টার লিংকে চ্যালেঞ্জ রিলায়েন্স জিও’ র - West Bengal News 24

স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর আগেই মাস্কের সংস্থা কঠিন প্রতিযোগিতার মুখোমুখি। কারণ , মুকেশ আম্বানির পুত্র আকাশ আম্বানি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর সংস্থা Reliance Jio-র স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার ঝলক দেখিয়েছেন। JioSpace Fiber পরিষেবাও ভারতে খুব শীঘ্রই চালু করা হবে জানিয়েছেন আকাশ আম্বানি।

তবে ইন্টারনেট পরিষেবার জগতে এলন মাস্কের স্টারলিঙ্কের প্রতিদ্বন্দ্বী কিন্তু জিওর নয়া হাতিয়ার। রিলায়েন্স জিও এই মুহূর্তে বাজি ধরছে ছোট্ট একটি ডিভাইস দিয়ে। ছোট্ট Jio AirFiber ডিভাইসটির সাহায্যে যে কোনও জায়গায় যে কোনও মুহূর্তে ব্যবহারকারীরা হাই-স্পিড 5G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

Jio AirFiber এর সাবস্ক্রিপশন খরচও খুব কম , মাত্র 599 টাকা। সবথেকে বেশি দামি প্ল্যানের জন্য ব্যবহারকারীদের 3,999 টাকা খরচ করতে হবে এবং তার পরিবর্তে 1000 mbps স্পিড পাওয়া যাবে। Jio AirFiber ব্যবহারকারীরা এই মুহূর্তের প্রায় সমস্ত OTT অ্যাপের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন। সেই ফ্রি সাবস্ক্রিপশন কাজে লাগিয়ে ব্যবহারকারীরা ওটিটি অ্যাপগুলির নানাবিধ কনটেন্ট দেখতে পাবেন।

Jio AirFiber অনেকটা Jio Fiber-এর মতোই। তফাতটা এটাই যে Jio AirFiber ব্যবহার করার জন্য কোনও ফিজ়িক্যাল কানেকশনের প্রয়োজন নেই। Jio AirFiber কানেকশন নিলে কাস্টমাররা সম্পূর্ণ বিনামূল্যে একটি WiFi রাউটার পেয়ে যাবেন।ওয়াই-ফাই ডিভাইস ছাড়াও এই পরিষেবার মাধ্যমে আপনি পেয়ে যাবেন একটি 4K স্মার্ট সেট টপ বক্স এবং ভয়েস অ্যাক্টিভ রিমোট।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য