রাজনীতিরাজ্য

“সৌরভ গঙ্গোপাধ্যায় কবে শিল্পপতি হলেন?” – প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দুর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

“সৌরভ গঙ্গোপাধ্যায় কবে শিল্পপতি হলেন?” – প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দুর - West Bengal News 24

“সৌরভ গঙ্গোপাধ্যায় কবে শিল্পপতি হলেন ?” – প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দুর। কিছু ফ্ল্যাট বানিয়েছেন জানি। তাতে অভিযোগও আছে। অভিযোগ অনেকে টাকা দিয়েও ফ্ল্যাট পাননি এখনও।” – সৌরভের বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

যদিও এই নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়ছেন না দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, “সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিনতে এত বছর লাগল মমতা বন্দ্যোপাধ্যায়ের ? নাকি খুঁজে পাচ্ছিলেন না ? ঘর কা মুরগি ডাল বরাবর ? ত্রিপুরা সরকার তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দিয়েছে। বাংলার জন্য তিনি এত করেছেন , তাঁকে চিনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছর লেগে গেল!”

অতীতে বারবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নাম জড়িয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কখনও বেহালার বাড়িতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নৈশভোজ আবার কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে স্পেন যাত্রা – ত্রিপুরায় বিজেপি শাসিত সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও দায়িত্ব , সব কিছুই করেছেন বাংলার ‘দাদা’।

আরও পড়ুন ::

Back to top button