বিয়ের মরশুমে ব্যবসায়ীদের পকেট ভরলেও ফাঁকা মধ্যবিত্তের পকেট! নতুন বছরে আরোও বাড়বে সোনার দাম ?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিয়ের মরশুম চলছে। তাই তো সোনা কিনতেই হচ্ছে। ফলে স্বর্ণ ব্যবসায়ীদের পকেট ভরলেও ফাঁকা হচ্ছে মধ্যবিত্তের পকেট। অনেকেরই অনুমান, বিয়ের মরশুমের কারণেই বাড়ছে সোনার দাম। তাহলে কি এভাবেই চলবে ?
২০২৪ সালে আরও বাড়বে সোনার দাম ? নতুন বছরে কি কমবে সোনার দাম ? এই ধারণা কিন্তু একেবারেই ভুল। চলতি সপ্তাহের গোড়াতেই রেকর্ড ভেঙেছে সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম প্রায় ৬৫,০০০ টাকায় পৌঁছেছে। এর আগে সোনার দাম এত বাড়েনি কখনও।
স্বর্ণ ব্যবসায়ী মহল ও বাজার বিশেষজ্ঞ – দুই পক্ষেরই দাবি , আরও দামি হবে সোনা। ২০২৪ সালে সোনার দাম ৭০ হাজারের কাছাকাছি পৌঁছে যাবে। যদি রাশিয়া-ইউক্রেন বা ইজরায়েল-হামাসের মতো বড় কোনও যুদ্ধ হয় , তবে ৭০ হাজারের গণ্ডিও পার করতে পারে সোনার দাম। একের পর এক যুদ্ধের কারণে সোনা উৎপাদন ও আমদানি-রফতানিতে প্রভাব পড়ছে , যার ফলে বাড়ছে দাম।
আন্তর্জাতিক বাজারে বিগত ৭ মাসে রেকর্ড দামে পৌঁছেছে সোনা। আন্তর্জাতিক বাজারে ভারতীয় মুদ্রার মূল্য দুর্বল হওয়ার কারণেও সোনা আমদানির খরচ বাড়ছে। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সোনার দাম কত , তার উপরেই নির্ভর করে সোনার গহনার দাম। এছাড়া মেকিং চার্জ তো রয়েছে। ধীরে ধীরে মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনা।



