
সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ , ব্যাঙ্ক অব বরোদা দিচ্ছে চাকরির সুযোগ। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৬ ডিসেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ব্যাঙ্ক অব বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in– এ গিয়ে আবেদন জানাতে পারেন।
ব্যাঙ্ক অব বরোদার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , সিনিয়র ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীদর বেছে নেওয়া হবে। মোট ১৫০ মিনিটের পরীক্ষা হবে। ১৫০টি প্রশ্ন থাকবে, ২২৫ নম্বরের পরীক্ষা হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ৬০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি , উপজাতি , বিশেষভাবে সক্ষম ও মহিলাদের মাত্র ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।



