কলকাতা

বড় খবর! মঙ্গলবার বন্ধ থাকছে কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বড় খবর! মঙ্গলবার বন্ধ থাকছে কলকাতার সবথেকে গুরুত্বপূর্ণ সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের - West Bengal News 24

আগামী ২৭ তারিখ। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত মেরামতির জন্য বন্ধ থাকবে। দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী সবথেকে গুরুত্বপূর্ণ সেতু।

নবান্নগামী গাড়িও এই সেতু দিয়েই চলাচল করে। এমনটাই নোটিস দিয়ে জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই দ্রুত মেরামতির কাজ চালানো হচ্ছে দ্বিতীয় হুগলী সেতুতে।

কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় আগামী ২৭ তারিখ এক্সটেনশন কড এবং বিয়ারিং-র কিছু মেরামতির কাজ রয়েছে এর জেরে দু ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকবে সেতুটি।

কলকাতা এবং হাওড়া সংযোগ করার অন্যতম সেতু এই হুগলি ব্রিজ দু’ঘণ্টা বন্ধ থাকার জেরে যান চলাচলে সমস্যা হতে পারে এই বিষয়কে মাথায় রেখেই গাড়িগুলিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজমুখী করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button