বিচিত্রতা

হাতির আঘাতে উড়ে গেল তরুণী (দেখুন সেই ভিডিও)

হাতির আঘাতে উড়ে গেল তরুণী (দেখুন সেই ভিডিও) - West Bengal News 24

হাতিকে খাওয়াতে গিয়ে বিপদ ডেকে এনেছেন এক তরুণী। হাতিটি যে কাণ্ড ঘটিয়েছে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না তিনি। প্রাণীটির সজোরে দেওয়া ধাক্কায় এক রকম উড়ে গেছেন ঐ তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক তরুণীকে সজোরে ধাক্কা মারছে হাতি। কম বয়সী ঐ হাতির ধাক্কায় তরুণীটি রীতিমতো উড়ে গিয়ে পড়েন।

এক্সে ভিডিওটি প্রকাশ করেছে নন-অ্যাসথেটিক নামে একটি সংস্থা। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেয়েটি একটি হাতির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছে আর পেয়েছে…।’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে অনেকে মন্তব্য করেন। একজন লিখেছেন, ‘ভাগ্যবশত বাচ্চা হাতিটি তাকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছে বড় হাতিটি আক্রমণ করার আগে।’

অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘লেজ নাড়ানোর সময় কখনো হাতির কাছে যাবেন না। (তরুণীটিকে) নিজের জন্য হুমকি মনে করছে সে।’

হাতি এতটাই শক্তিশালী যে, যদি কাউকে এটি ধাক্কা মারে তাহলে আঘাতের প্রচণ্ডতায় মৃত্যুও হতে পারে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন ::

Back to top button