জাতীয়

কনিষ্ঠ আম্বানির বিয়ে বলে কথা ! ইতালির জলপথে প্রি ওয়েডিং সেলিব্রেশন করবেন অনন্ত-রাধিকা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কনিষ্ঠ আম্বানির বিয়ে বলে কথা ! ইতালির জলপথে প্রি ওয়েডিং সেলিব্রেশন করবেন অনন্ত-রাধিকা - West Bengal News 24

নিউ ইয়র্ক থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছেন রাধিকা। এ ছাড়াও ধ্রুপদী নৃত্যশিল্পী তিনি। রাধিকাকে বরাবর আগলে আগলেই রেখেছেন অনন্তের মা নীতা অম্বানী।

বিভিন্ন সময় পৌঁছে গিয়েছেন রাধিকা নৃত্য পরিবেশন করবেন এমন অনুষ্ঠানেও। মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং তাঁর বাগ্‌দত্তা রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী ১২ জুলাই। ভারতের ‘ধনকুবের’ মুকেশ অম্বানীর কনিষ্ঠ সন্তান অনন্ত এবং ‘অ্যাঙ্কর হেল্‌থকেয়ার’-এর সিইও বিনোদ মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে মুখিয়ে রয়েছেন অনেকেই।

শোনা যাচ্ছিল, দুবাইয়ে বসবে অনন্ত-রাধিকার বিয়ের আসর। তবে শেষমেশ বিয়ের জন্য মুম্বইকেই বেছে নিয়েছেন অনন্ত-রাধিকা। দ্বিতীয় প্রাক্‌-বিবাহ উদ্‌যাপনের প্রস্তুতি চলছে ইটালিতে। বিলাসবহুল জাহাজে শুরু হয়েছে চার দিন ব্যাপী এই অনুষ্ঠান। শোনা যাচ্ছে, পৃথিবী বিখ্যাত ‘ব্যাকস্ট্রিট বয়েজ’ ব্যান্ড পারফর্ম করেছে এই প্রাক্‌-বিবাহ অনু্ষ্ঠানে।

কনিষ্ঠ আম্বানির বিয়ে বলে কথা ! ইতালির জলপথে প্রি ওয়েডিং সেলিব্রেশন করবেন অনন্ত-রাধিকা - West Bengal News 24

ইতিমধ্যেই ১ মার্চ থেকে ৩ মার্চ প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের ঝলমলে উদ্‌যাপন হয়েছে গুজরাতের জামনগরে। আগামী ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। প্রথম দিন ১২ জুলাই বিয়ের অনুষ্ঠান। ওই দিন নিমন্ত্রিতরা পরবেন ভারতীয় পোশাক। ১৩ জুলাই হবে আশীর্বাদের অনুষ্ঠান।

এ দিনও ‘ড্রেসকোড’ থাকছে ভারতীয় পোশাক। ১৪ তারিখ বৌভাতের অনুষ্ঠান। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানটি হবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।বলিউড তারকারা তো নিমন্ত্রিত রয়েছেনই, এ ছাড়াও সারা বিশ্ব থেকে তাবড় সব ব্যক্তিত্ব আসবেন অনন্ত-রাধিকার বিয়েতে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য