জাতীয়

প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির - West Bengal News 24

বুধবারই ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মোহন চরণ মাঝি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা করলেন। প্রসঙ্গত , ওড়িশায় বিজেপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম ছিল পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া। করোনা কালের সময় বিজেডি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মন্দিরের একটি মাত্র দরজা খোলা থাকবে।

করোনা সংক্রমণ শেষ হওয়ার পরও একই সিদ্ধান্ত জারি রাখা হয়। মন্দিরের মূল প্রবেশদ্বার বাদে বাকি দরজাগুলি বন্ধ ছিল এতদিন। বুধবারের প্রথম ক্যাবিনেট বৈঠকেই মুখ্যমন্ত্রী মোহন মাঝি পুরীর মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবনায় সম্মতি জানান। আজ, বৃহস্পতিবার থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়া হবে।

একই সঙ্গে দ্বাদশ শতাব্দীর এই মন্দিরের অবিলম্বে প্রয়োজন মেটানোর জন্য একটি বিশেষ তহবিল তৈরি করারও কথা জানান। ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করা হবে। নতুন মুখ্যমন্ত্রীর দাবি, মন্দিরের অধিকাংশ গেটই বন্ধ রাখায়, পুণ্যার্থীদের সমস্যায় পড়তে হচ্ছিল। আজ, বৃহস্পতিবার থেকেই মন্দিরের চারটি দরজা খুলে দেওয়া হবে। ইতিমধ্যেই মন্দির চত্বরে উপস্থিত হয়েছেন সকল মন্ত্রীরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য