রাজ্য

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ালো রাজ্য

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ালো রাজ্য - West Bengal News 24

বেতন বাড়ল রাজ‍্যের সিভিক ভলান্টিয়ারদের। সোমবার, এই মর্মে বিজ্ঞপ্তি দিয়ে ভিলেজ সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতনের টাকা বাড়ানোর কথা জানিয়েছে নবান্ন। চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার থেকে তাঁদের বেতন ১০০০ টাকা করে বৃদ্ধি পাবে।

গতকাল সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের দৈনিক মজুরি ৩৪ টাকা করে বাড়ানো হচ্ছে। মাসে তাঁদের বেতন বাড়ছে এক হাজার টাকা। ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এতদিন দৈনিক ৩৪৪ টাকা করে ভাতা পেতেন।

সেই ভাতাই বেড়ে এবার ৩৭৮ টাকা করা হচ্ছে। এই দৈনিক ভাতা বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় শুরু করতে পারবেন ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা। ২০২৪ সালের বাজেটে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। যার জন্য মোট ১৮০ কোটি টাকা বরাদ্দ করে রাজ‍্য সরকার।

শহরে এবং গ্রামে এখন সিভিক ভলান্টিয়াররা রোদ-ঝড়-জলে কাজ করে। আর জেলা সফরে গিয়ে তা দেখতে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের অবস্থার কথা ভেবে চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার থেকে তাঁদের বেতন ১০০০ টাকা করে বৃদ্ধি পাবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য