রাজ্য

রথের প্রস্তুতিতে দিঘায় মুখ্যমন্ত্রী, পথে নেমে জনসংযোগে মমতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Digha Rath Yatra : রথের প্রস্তুতিতে দিঘায় মুখ্যমন্ত্রী, পথে নেমে জনসংযোগে মমতা - West Bengal News 24

রথযাত্রা ঘিরে দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী “মমতা বন্দ্যোপাধ্যায়”। সৈকত শহরে ঢোকার আগে তিনি কাঁথির বিভিন্ন এলাকায় উপস্থিত জনতার সঙ্গে দেখা করে কথা বলেন। “কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড” এলাকায় গাড়ি থেকে নামেন তিনি। এরপর “কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি” কার্যালয়ের সামনে তৃণমূলের কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

“শুক্রবার রথযাত্রা”। সেই উপলক্ষেই দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রার দিন “সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করবেন মমতা”। তার আগেই বুধবার তিনি সেখানে উপস্থিত হন। তাঁর আগমন সংবাদে গোটা দিঘা জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

মুখ্যমন্ত্রী যখন দিঘার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন রাস্তার দুই পাশে প্রচুর মানুষ ভিড় করেন তাঁকে স্বাগত জানাতে। দৃশ্য দেখে তিনি গাড়ি থামিয়ে “কাঁথি ৩ পঞ্চায়েত সমিতি” চত্বরে কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর “কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড” এ নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে এক বৃদ্ধার সঙ্গে তাঁর কথোপকথনের দৃশ্য নজরে আসে। কাছ থেকে মুখ্যমন্ত্রীকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত মানুষজন। জনসংযোগের মধ্যেই তিনি যান “মারিশদা থানায়”, যেখানে “পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন”।

যদিও মূল রথযাত্রা “শুক্রবার”, তবুও আগেভাগে দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী “মমতা”। সূত্র মারফত জানা গিয়েছে, গোটা পরিস্থিতি তিনি স্বচক্ষে পর্যবেক্ষণ করবেন। ইতিমধ্যেই দিঘার বিভিন্ন এলাকা “কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে”। “দিঘার জগন্নাথ মন্দিরে” এখন থেকেই ভিড় করছেন অনেকে। যাতে রথের দিন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য