রাজ্য

১ জুলাই অর্ধদিবস ছুটি, ঘোষণা রাজ্য সরকারের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

১ জুলাই অর্ধদিবস ছুটি, ঘোষণা রাজ্য সরকারের - West Bengal News 24

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি সুখবর। ‘১ জুলাই, চিকিৎসক দিবসে অর্ধদিবস ছুটির ঘোষণা নবান্নের’। তবে এই ছুটির বাইরে থাকবেন রাজ্য সরকারের দুটি নির্দিষ্ট দপ্তরের কর্মীরা।

“১ জুলাই স্বনামধন্য চিকিৎসক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী”। এই দিনটি দেশের নানা প্রান্তে “চিকিৎসক দিবস” হিসেবে পালিত হয়। সেই উপলক্ষেই রাজ্যের তরফে সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। ওইদিন দুপুর “দু’টোয় রাজ্যের সরকারি অফিসগুলির কাজ শেষ হবে”। তবে “কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস খোলা থাকবে”, অর্থাৎ এই দুটি দপ্তরে কর্মীরা এই ছুটি পাবেন না।

শুধু ছুটি নয়, প্রতি বছরই বাংলায় নানা আয়োজনে স্মরণ করা হয় ডা. বিধানচন্দ্র রায়কে। তাঁর জন্মদিনে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। রাজ্য বিধানসভাতেও এই দিনটি পালন করা হয়ে থাকে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও এ ধরনের অনুষ্ঠান চোখে পড়ে। দিনটিকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফ থেকে এবারও বিশেষ ঘোষণা করা হয়েছে। আগের কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে “এবছরও ১ জুলাই, আগামী মঙ্গলবার সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি দিল রাজ্য”।

আরও পড়ুন ::

Back to top button