রাজনীতিরাজ্য

চক্রান্ত নাকি প্রতিহিংসা? দিলীপ ঘোষের ‘ব্যক্তিগত মুহূর্ত’-এর ছবি ভাইরাল, নেপথ্যে কারা?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dilip Ghosh : চক্রান্ত নাকি প্রতিহিংসা? দিলীপ ঘোষের ‘ব্যক্তিগত মুহূর্ত’-এর ছবি ভাইরাল, নেপথ্যে কারা? - West Bengal News 24

“চক্রান্ত করেই কি দিলীপ ঘোষের ‘ঘনিষ্ঠ মুহূর্তে’র ছবি ফাঁস!”—এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু ছবি ও ভিডিও, যার জেরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এমন সময়েই এই ঘটনা ঘটল, যখন বঙ্গ বিজেপির ভিতরে প্রভাবশালী একটি গোষ্ঠীর বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ও ছবি নিয়ে দাবি করা হচ্ছে—তা নাকি দিলীপ ঘোষের ‘ব্যক্তিগত মুহূর্ত’। যদিও বিজেপির প্রাক্তন সাংসদের ঘনিষ্ঠদের দাবি, ‘ছবিগুলি ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাইরাল করা হয়েছে’। তাঁদের কথায়, ওই ছবিতে যাঁকে দেখা যাচ্ছে তিনি ‘দিলীপ ঘোষ নন’। কিন্তু প্রশ্ন উঠছে—যদি তা সত্যিই ভুয়ো হয়, তাহলে কারা এই ছবি-ভিডিও ছড়াচ্ছে? এবং কেন?

এই ঘটনার নেপথ্য বুঝতে গেলে নজর দিতে হবে সাম্প্রতিক কালের রাজনীতির দিকে। বিজেপির ভিতর থেকেই ক্রমাগত রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হচ্ছিলেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্যে উঠে আসছিল, রাজ্যে বিজেপির জনসমর্থন হ্রাস পাওয়ার দায় বর্তমান নেতৃত্বের। তাঁর প্রশ্ন ছিল—”উনিশে যেখানে ১৮টি আসন জিতেছিল দল, সেখানে চব্বিশে তা নেমে এল ১২-তে। কেন?”—যার জবাব অনেকেই দিতে পারেননি।

এই অবস্থায় দিলীপ ঘোষকে একে একে দলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর অনুগামীদেরও ধীরে ধীরে মূল সংগঠন থেকে দূরে সরানো হয়। এমনকী, ভোটের আগে হঠাৎ করেই তাঁকে মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে প্রার্থী করা হয়, যেখানে পরবর্তীতে তিনি পরাজিত হন। এরপর তাঁকে আর সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও রাখা হয়নি। জেলার কর্মসূচিতে উপস্থিত হলেও, কর্মীদের ‘সহযোগিতা করতে বারণ’ করা হত।

দিলীপ ঘনিষ্ঠদের অভিযোগ, এই সব পদক্ষেপের নেপথ্যেও রয়েছে সেই একই গোষ্ঠী, যাঁরা তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়েছিলেন। এমনকী, দিলীপ ঘোষ বিয়ে করার পরও ‘সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে রসালো কটাক্ষ’ ছড়ানো হয়েছিল। এখন আবার ভাইরাল হওয়া ভিডিও নিয়েও তাঁদের দাবি, ‘এটি সেই একই গোষ্ঠীর নতুন চক্রান্ত’। তাঁদের বিশ্বাস, দিলীপ ঘোষের জনপ্রিয়তাকে ঠেকাতেই এই পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button