আন্তর্জাতিকজাতীয়

মালদ্বীপ সফরে মোদি, মুইজ্জুর আলিঙ্গনে কূটনৈতিক বার্তা, চিনের অস্বস্তি স্পষ্ট

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi and Mohamed Muizzu : মালদ্বীপ সফরে মোদি, মুইজ্জুর আলিঙ্গনে কূটনৈতিক বার্তা, চিনের অস্বস্তি স্পষ্ট - West Bengal News 24

মালদ্বীপ-ভারত সম্পর্কে বরফ গলেছে আগেই। এবার সেই সম্পর্ক আরও জোরদার করতে মালদ্বীপ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিনঘেঁষা মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর আমন্ত্রণে শুক্রবার সকালে সেখানে পৌঁছান তিনি। মালেতে পৌঁছে বিমানবন্দরে তাঁকে আলিঙ্গন করে স্বাগত জানান প্রেসিডেন্ট মুইজ্জু।

ব্রিটেন সফরের পরপরই মোদি মালদ্বীপের উদ্দেশে রওনা হন। এদিন মালেতে নামার পর ‘”বন্দে মাতরম”’ ও ‘”ভারত মাতা কি জয়”’ ধ্বনিতে কেঁপে ওঠে রাজধানীর আকাশ। প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রধানমন্ত্রী এক্সে লেখেন, ‘প্রেসিডেন্ট মুইজ্জু নিজে আমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছেন। আশা করি ভার‍ত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক এবার নতুন উচ্চতায় পৌঁছবে।’

২৫ ও ২৬ জুলাই দু’দিনের সফরে মালদ্বীপে থাকছেন প্রধানমন্ত্রী। মালদ্বীপের ৬০তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন তিনি। পাশাপাশি, ভারতের অর্থানুকূল্যে গড়ে ওঠা একাধিক প্রকল্প উদ্বোধনের পাশাপাশি মুইজ্জুর সঙ্গে বৈঠকে বসবেন মোদি।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে প্রেসিডেন্ট পদে বসেন মুইজ্জু। তারপর এই প্রথম কোনও রাষ্ট্রনেতা মালদ্বীপে এলেন। ২০২৪ সালের অক্টোবরে ভারতে এসে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট মুইজ্জু। মোদির এই সফর সেই সদ্ভাবেরই প্রতিফলন বলে মনে করছেন কূটনৈতিক মহল।

বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে ভারত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন মজবুত হবে, তেমনই আঞ্চলিক নিরাপত্তা ও ভারতের কৌশলগত অবস্থানও আরও সুদৃঢ় হবে। পাশাপাশি, চিনের মালদ্বীপে প্রভাব বিস্তারের প্রচেষ্টাও ধাক্কা খেতে পারে বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন ::

Back to top button