ঝাড়গ্রাম

‘অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান’, ঝাড়গ্রামে এনআরসি ইস্যুতে তোপ মমতার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : ‘অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান’, ঝাড়গ্রামে এনআরসি ইস্যুতে তোপ মমতার - West Bengal News 24

এনআরসি নিয়ে বহুদিন ধরেই সরগরম পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন, এই রাজ্যে এনআরসি কার্যকর হতে দেবেন না তিনি। তবে কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থান থেকে একচুলও সরেনি। এমনকি, অসম সরকার পশ্চিমবঙ্গের বহু বাসিন্দার কাছে নোটিসও পাঠাচ্ছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতেই বুধবার ঝাড়গ্রামে তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বললেন, “অমিত শাহ আগে জন্মের শংসাপত্র দেখান।”

ভিন্ন রাজ্যে বাঙালিদের প্রতি অমানবিক আচরণের প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে ঝাড়গ্রামে পথ মিছিলে অংশ নেন মমতা। পরে পাঁচমাথার মোড়ে আয়োজিত জনসভায় তিনি রাজ্যবাসীর উদ্দেশে বক্তৃতা দেন। সেখান থেকেই এনআরসি থেকে শুরু করে বাঙালি নিগ্রহ— একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।

তাঁর বক্তব্য ছিল, পুরনো কাগজপত্রের ভিত্তিতে রাজ্যের বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া চলবে না। তিনি বলেন, “এসআইআরের নেপথ্যে এনআরসি। ভয়ে মানুষ আত্মহত্যা করছে। কিন্তু কেউ ভয় পাবেন না। মানুষের অধিকার কাড়তে দেব না। বিজেপির চালাকি মানুষ বুঝে গিয়েছে। এনআরসি হচ্ছে না, হবেও না।” এরপরই তিনি বলেন, “অমিত শাহ জন্মের শংসাপত্র দেখান।” একইসঙ্গে অসম সরকারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

সরাসরি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা, “আসল ভোটারের নাম বাদ গেলে সকলের মুখোশ খুলে দেব। নাম বাদ দিলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে।” এরপরই তিনি জিজ্ঞেস করেন, “কোন আইনে নোটিস পাঠাচ্ছে অসম সরকার?” নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি কড়া ভাষায় কথা বলেন। অভিযোগ করেন, কমিশন বিজেপির নির্দেশেই কাজ করছে।

তাঁর ভাষায়, কমিশন বিজেপির ক্রীতদাস হয়ে গিয়েছে। সভা থেকে বার্তা দেন, তিনি রাজ্যের সাধারণ মানুষের পাশে আছেন এবং তাঁদের ওপর কোনও অবিচার সহ্য করবেন না। মমতার দাবি, তাঁকে হটানো এত সহজ নয়। যারা আজ বিজেপিকে ভোট দিয়েছে, তারাও বাস্তব বুঝে তৃণমূলের দিকেই ফিরবে। কারণ “তাদেরও রোটি-কপড়া-মাকান দরকার।” তাই তিনি ফের কেন্দ্রীয় শাসকদলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য