ঝাড়গ্রাম

পাঁচদিন সরকারি ছুটির দাবিতে ঝাড়গ্রাম শহরে বর্ণময় ‘ডহরে টুসু’ মিছিল

স্বপ্নীল মজুমদার

পাঁচদিন সরকারি ছুটির দাবিতে ঝাড়গ্রাম শহরে বর্ণময় ‘ডহরে টুসু’ মিছিল - West Bengal News 24

মকর সংক্রান্তিকে ঘিরে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী টুসু পরবে পাঁচদিন সরকারি ছুটির দাবিতে শুক্রবার ঝাড়গ্রাম শহরে বর্ণময় ‘ডহরে টুসু’ পদযাত্রা করল আদিবাসী নেগাচারী কুড়মি সমাজ।

কয়েকশো মানুষ রঙিন টুসু হাতে রবীন্দ্র পার্ক থেকে শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন।

পাঁচদিন সরকারি ছুটির দাবিতে ঝাড়গ্রাম শহরে বর্ণময় ‘ডহরে টুসু’ মিছিল - West Bengal News 24

সমাজের মহা মোড়ল অনুপ মাহাতো বলেন, কৃষিভিত্তিক এই প্রাচীন উৎসব পাঁচদিন ধরে নানা আচার ও মেলার মাধ্যমে পালিত হয়। তাই এই সময়ে সরকারি ছুটি দেওয়া প্রয়োজন।

পাঁচদিনের ছুটি ছাড়াও কুড়মিদের এসটি তালিকাভুক্তি, নিয়মিত ঝুমুর মেলা ও ঝুমুর অ্যাকাডেমি চালুর দাবি জানানো হয়। জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর জানান, স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য