ক্রিকেট

অমিত শাহের বাড়িতেই নির্ধারিত হবে বিসিসিআই প্রেসিডেন্ট! আবারও কি ফিরছেন সৌরভ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sourav Ganguly : অমিত শাহের বাড়িতেই নির্ধারিত হবে বিসিসিআই প্রেসিডেন্ট! আবারও কি ফিরছেন সৌরভ? - West Bengal News 24

ভারতীয় ক্রিকেট প্রশাসনে শুরু হয়েছে চরম রাজনৈতিক টানাপোড়েন। সূত্র অনুযায়ী, আসন্ন বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত নিতে সরাসরি উদ্যোগী হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তাঁর বাসভবনেই হবে গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে দেশে ফিরছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বর্তমান পরিস্থিতি দেখে অনুমান করা হচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় ফের সভাপতি হওয়ার দৌড়ে আছেন এগিয়ে। তবে এই বৈঠকেই পাল্টে যেতে পারে গোটা সমীকরণ।

২২ সেপ্টেম্বর বোর্ডের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। জানা গিয়েছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী সভাপতি কে হবেন, তার প্রাথমিক ছবি ফুটে উঠবে ৪৮ ঘণ্টার মধ্যেই। যদিও সৌরভকে এগিয়ে রাখা হচ্ছে, তবে বিকল্প নাম নিয়েও জল্পনা চলছে। হরভজন সিং-এর নামও আলোচনায় ছিল, যদিও তিনি বর্তমানে খানিকটা পিছিয়ে পড়েছেন। তবে লড়াই থেকে তিনি পুরোপুরি ছিটকে যাননি। এর পাশাপাশি কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও প্রাক্তন টেস্ট ক্রিকেটার রঘুরাম ভাটও শক্তভাবে আলোচনায় উঠে এসেছেন। অন্দরমহলের খবর অনুযায়ী, শেষ পর্যায়ে তিনিই হতে পারেন চমক।

এমন প্রেক্ষাপটে অমিত শাহের বাসভবনে বসবে বেসরকারি বৈঠক। সেখানে সৌরভ উপস্থিত থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্রিকেটমহলের ধারণা, এই বৈঠকেই চূড়ান্ত হবে নতুন সভাপতির নাম। উল্লেখযোগ্য, প্রায় তিন বছর আগে একই ধরনের বৈঠকেই সৌরভের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এবারও কি সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে? নাকি স্বভাবসিদ্ধভাবে কামব্যাক করে আবারও বোর্ড প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন মহারাজ? প্রতিবারের মতো এবারও নির্বাচন ঘিরে চূড়ান্ত নাটকীয়তার আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button