সংগীত

একদিনেই ১ কোটির ব্যবসা, জুবিনের শেষ ছবিতে রেকর্ড জনস্রোত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Zubeen Garg : একদিনেই ১ কোটির ব্যবসা, জুবিনের শেষ ছবিতে রেকর্ড জনস্রোত - West Bengal News 24

১ দিনে বক্স অফিসে রেকর্ডের ঝড় অসম জুড়ে ‘রই রই বিনালে’ নিয়ে উন্মাদনা। জুবিন গর্গের শেষ ছবি মুক্তি পাওয়ার পরই রাজ্যের সিনেমাহলে এমন ভিড় দেখা যাচ্ছে যে প্রথম দিনেই হিসেব ছুঁয়ে ফেলেছে ১ কোটির গণ্ডি। এই প্রবল চাহিদার ধাক্কায় ‘থামা’-র মতো ছবিকেও সরে যেতে হয়েছে।

৩১ অক্টোবর, শুক্রবার মুক্তি পায় জুবিন গর্গ অভিনীত তাঁর শেষ ছবি ‘রই রই বিনালে’। মুক্তির দিন ভোর ৪টা থেকেই অসমের বিভিন্ন হলে শো হাউসফুল। আগাম বুকিং এমন মাত্রায় বেড়েছিল যে সিনেমাহল কর্তৃপক্ষ আগেই ধারণা করেছিল ‘জনসুনামি’ তৈরি হবে। দ্বিতীয় দিনেও দর্শকরা শোকের আবেগ নিয়ে জুবিনকে শেষবারের মতো পর্দায় দেখতে ভিড় করছেন। আগামী সাত দিনের শো সব ‘সোল্ড আউট’।

পাঁচ কোটি বাজেটের এই সিনেমা অসমের বক্স অফিসে রিলিজের প্রথম দিনেই দেড় কোটির বেশি ব্যবসা করেছে বলে সূত্রের দাবি। দর্শকদের প্রবল আগ্রহের কারণে বলিউড ও দক্ষিণের বেশ কিছু বড় বাজেটের ছবির শো পর্যন্ত বাতিল করতে হয়েছে। খবর অনুযায়ী, অসমের প্রায় সব হলে এখন কেবল ‘রই রই বিনালে’ চলছে। বলিউডের ‘থামা’, ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’ এমনকি দক্ষিণের পুনর্মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী’ এর শো পর্যন্ত থামিয়ে দিয়েছে বহু হল। অনেক জায়গায় দিনে ৭টি শো চলছে, তবুও দর্শক চাহিদা সামাল দেওয়া যাচ্ছে না।

‘রই রই বিনালে’র অর্থ ‘অশ্রু এখনও ঝরে’। ছবিতে এক অন্ধ গায়ক চরিত্রে অভিনয় করেছেন জুবিন আর তাঁর নিজের সুরে রয়েছে ১১টি গান। এক শিল্পীর সংগ্রাম ও আত্মদহনকে কেন্দ্র করেই গল্প এগিয়েছে। পিটিআই–এর রিপোর্টে বলা হয়েছে রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে এভাবে টানা হাউসফুল যাওয়ার নজির অসমের সিনেমা দুনিয়ায় আগে হয়নি। প্রয়াত জুবিনকে সম্মান জানিয়ে অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে ছবিটি থেকে যে জিএসটি আদায় হবে তার সমগ্র অংশ ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’ এর তহবিলে দেওয়া হবে, যেখানে অবহেলিত শিল্পীদের জন্য কাজ হয়।

আরও পড়ুন ::

Back to top button