নদীয়া

মোদির আগেই নদিয়ায় মমতা! SIR-এর মাঝে কৃষ্ণনগরে জনসমাবেশে প্রস্তুতি তুঙ্গে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মোদির আগেই নদিয়ায় মমতা! SIR-এর মাঝে কৃষ্ণনগরে জনসমাবেশে প্রস্তুতি তুঙ্গে - West Bengal News 24

বিধানসভা ভোটের আর মাত্র কয়েক মাস বাকি। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই ভোটসূচি ঘোষণার কথা নির্বাচন কমিশনের। সেই লক্ষ্যেই বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে জনসভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁর সভার কেন্দ্রবিন্দু হচ্ছে নদিয়া জেলা। উল্লেখযোগ্যভাবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগেই নদিয়ায় পৌঁছনোর পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী।

সভাস্থল ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার কৃষ্ণনগরে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা। আগামী ১১ ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভা হবে। সেই জায়গাটি ঘুরে দেখে মঞ্চ তৈরির পরিকল্পনা, জনসমাবেশ নিয়ন্ত্রণ, আগতদের প্রবেশ ও বেরোনোর পথ-সহ নিরাপত্তা সংক্রান্ত নানা খুঁটিনাটি পরীক্ষা করেন পুলিশ প্রশাসনের কর্তারা। জানা গিয়েছে, খুব শিগগিরই এই বিষয় নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ যৌথ বৈঠকে বসবে।

এসআইআর বিতর্কের আবহেই মতুয়াগড়, বনগাঁ থেকে জনসভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি মালদহ ও মুর্শিদাবাদেও জনসভা করেছেন এবং ৯ ডিসেম্বর তাঁর কোচবিহার যাওয়ার কর্মসূচি রয়েছে। তার মাত্র দুই দিন পর নদিয়া সফর নির্ধারিত হয়েছে।

মতুয়াগড়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রসঙ্গে সাধারণ নাগরিকদের উদ্দেশে আশ্বাসবাণী দিয়েছেন। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকবে এবং যেকোনও পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়াবে। মালদহ ও মুর্শিদাবাদেও একই সুরে তিনি অভয়বাণী শোনান।

নদিয়ার রাজনীতিতে মতুয়া ভোটদাতাদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণনগর ও রানাঘাটের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাঁদের ভোট ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। ফলে, নদিয়া থেকে মুখ্যমন্ত্রী কী রাজনৈতিক বার্তা দেন—তা এখন রাজনৈতিক মহলের কৌতূহলের কেন্দ্রে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য