বিনোদন

অনুপম খেরকে চুম্বন করতে রাজি হননি অর্চনাপূরণ সিং! কেন?

অনুপম খেরকে চুম্বন করতে রাজি হননি অর্চনাপূরণ সিং! কেন?

‘দ্য কপিল শর্মা’স শো’-র পরবর্তী পর্বের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতা অর্চনাপূরণ সিং। তিনি স্মৃতিরোমন্থন কর ছিলেন। গল্পের ছলে একটি ছবির কথা বলেন। অভিনেতা অনুপম খেরকে চুম্বন করার কথা বলেন। ছবির নাম ‘লড়াই’। অর্চনা বলেন, তিনি ছবিতে অনুপমকে চুম্বন করতে চাননি।

অর্চনা বলেন, ১৯৮৯ সালের এই ছবি। ছবিটির শুটিং-এর সময় পরিচালক দীপক শিবদাসানি তাঁকে একটি চুম্বন দৃশ্যের কথা বলেন। কিন্তু তিনি খুবই ভয় পেয়ে যান। তিনি এর আগে কখনও এমন দৃশ্যে অভিনয় করেননি। তিনি দীপককে অনুরোধ করেন যাতে এই দৃশ্যটি করতে না হয়। কিন্তু কী ভাবে যে গোটা দৃশ্যটিই ছবি থেকে বাদ হয়ে গেল তিনি জানেন না।

অর্চনা পরে অনুপমকেও জিজ্ঞাসা করেছিলেন যে অনুপম স্ত্রী কিরণ খেরকে ভয় পান কি না? তার উত্তরে অনুপম বলেছিলেন, তিনি স্ত্রীকে ভয় পান না। কিন্তু অর্চনার অবস্থা দেখে তিনি নিজেই দীপককে এই দৃশ্যটি বাদ দিতে অনুরোধ করেছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুপম খেরও। তিনি এশা গুপ্তার সঙ্গে নতুন ছবি ‘ওয়ান ডে জাস্টিস ডেলিভার’-এর প্রচারে এসেছিলেন।

অর্চনার এই কথায় কপিল শর্মা ঠিক কী মন্তব্য করেছিলেন সেটিই দেখার। তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টিভির পর্দায়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য