রাজনীতিরাজ্য

ভোটের মুখে তৃণমূলের সংগঠনে রদবদল, ভরতপুরে বাড়তি গুরুত্ব শাসকদলের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Trinamool Congress : ভোটের মুখে তৃণমূলের সংগঠনে রদবদল, ভরতপুরে বাড়তি গুরুত্ব শাসকদলের - West Bengal News 24

ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করতে একাধিক স্তরে বদল আনল তৃণমূল কংগ্রেস। বিশেষ নজর দেওয়া হয়েছে ভরতপুরে। ভরতপুরের দু’টি ব্লকের সংগঠনে বড়সড় রদবদল করা হয়েছে। দুই ব্লকেই মূল সংগঠন, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি ও সহ-সভাপতিদের দায়িত্বে পরিবর্তন এসেছে। পাশাপাশি রানাঘাট ২ নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতিও বদল করা হয়েছে। এছাড়া রানাঘাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পদেও নতুন মুখ আনা হয়েছে।

বুধবার তৃণমূলের প্রকাশিত একটি পোস্ট অনুযায়ী, ভরতপুর ১ নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। ভাইস-প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন প্রিয়ব্রত ঘোষ। যুব সংগঠনের নেতৃত্বেও বদল এসেছে নতুন যুব সভাপতি হয়েছেন মহম্মদ রানা এবং সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তুহিন ঘোষ। মহিলা সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নাজমা সুলতানাকে। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি করা হয়েছে আবদুল বারিকে।

ভরতপুর ২ নম্বর ব্লকেও সংগঠনে পরিবর্তন হয়েছে। এই ব্লকের মূল সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুসতাফিজুর রহমান ওরফে সুমন। যুব সংগঠনের সভাপতি হয়েছেন কাজী নাজির হোসেন। মহিলা সংগঠনের নেতৃত্বে আনা হয়েছে সহিবালোহার মাজিকে। আইএনটিটিইউসির সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজু চৌধুরী।

এদিকে, রানাঘাট ২ নম্বর ব্লকের মূল সংগঠনের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সুবীর ধর। একই সঙ্গে রানাঘাট সাংগঠনিক জেলা কমিটিতেও রদবদল হয়েছে। নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে রূপঙ্কর বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন ::

Back to top button