জাতীয়বলিউড

আরএসএস অনুষ্ঠানে সলমন, বিতর্কে মুখ খুললেন একনাথ শিণ্ডে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আরএসএস অনুষ্ঠানে সলমন, বিতর্কে মুখ খুললেন একনাথ শিণ্ডে - West Bengal News 24

ধর্মীয় বিষয় নিয়ে বরাবরই উদার মনোভাবের পরিচয় দিয়েছেন বলিউডের ভাইজান সলমন খান। সিনেমার পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করা হোক বা নিজের বাড়িতে ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন সব ক্ষেত্রেই নানা ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে মুম্বইয়ে আয়োজিত দু’দিনের আলোচনা সভায় তাঁর উপস্থিতি ঘিরে শুরু হয় জোর আলোচনা। অনেকে তাঁর সংঘ যোগ নিয়ে প্রশ্ন তোলেন, রাজনৈতিক মহলেও শুরু হয় চাপানউতোর। এই প্রসঙ্গেই প্রতিক্রিয়া জানান মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সলমন খান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কোনও অনুষ্ঠানে যোগ দিন বা না দিন এমন প্রশ্ন উঠবে কেন? এটা ভীষণভাবে অনভিপ্রেত একটা ঘটনা। সলমন একজন ভারতীয়। তাঁর বাড়িতে গণেশ মূর্তি রয়েছে। তিনি পুজোও করেন। প্রত্যেক ধর্মের প্রতি তাঁর ভীষণ সম্মান রয়েছে। তিনি এবং তাঁর পরিবার আমাদের সংস্কৃতিকে সম্মান করেন। তাই তাঁর এই অনুষ্ঠানে যোগদান নিয়ে প্রশ্ন উঠবে কেন?”

উল্লেখ্য, শনিবারের ওই অনুষ্ঠানে সলমন খানের পাশাপাশি উপস্থিত ছিলেন হেমা মালিনী ও রণবীর কাপুর। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছন সলমন। তাঁকে একঝলক দেখতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত অনুরাগীরা। সংঘ প্রধান মোহন ভাগবত-ও সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “কলেজ পড়ুয়ারা সলমন খানের ফ্যাশন অনুকরণ করেন। কিন্তু কেন তারা তা করে? কলেজ পড়ুয়ারা সাফ জানান,সলমন করেন বলেই তাঁরাও এই ফ্যাশন অনুকরণ করেন। এভাবেই সলমনের উচিত সামাজিক মূল্যবোধকেও ফ্যাশন বা ট্রেন্ডে পরিণত করা।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য