রাজ্য

হাওড়ার সব বুথই স্পর্শকাতর! শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে দ্বিগুণ সিসি ক্যামেরার ব্যবস্থা কমিশনের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হাওড়ার সব বুথই স্পর্শকাতর! শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে দ্বিগুণ সিসি ক্যামেরার ব্যবস্থা কমিশনের - West Bengal News 24

প্রথম দফার ভোট (West Bengal Elections 2026) অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। তবে এখনও পর্যন্ত ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে বলে ইঙ্গিত মিলছে। এবার কমিশনের নজর দ্বিতীয় দফার দিকে।

আগামী ২৯ এপ্রিল কলকাতা-সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট হতে চলেছে। সেই তালিকায় রয়েছে হাওড়ার বেশ কিছু আসনও। আর সেখানে নির্বিঘ্ন ভোট নিশ্চিত করতে প্রতিটি বুথে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, ওইদিন হাওড়া জেলার ৪ হাজার ৫১৮টি বুথে প্রায় ১০ হাজার অত্যাধুনিক সিসি ক্যামেরা মোতায়েন থাকবে। স্পর্শকাতর বুথগুলিতে রাখা হবে অতিরিক্ত ক্যামেরা।

আরও পড়ুন :: ‘খেলাম আমি, ঝাল লাগল তৃণমূলের’, ‘ঝালমুড়ি’ খোঁচা দিয়ে তীব্র আক্রমণ মোদির

জেলা সূত্রে জানা যাচ্ছে, অধিকাংশ বুথেই ইতিমধ্যেই সিসি ক্যামেরা বসানোর কাজ শেষের পথে। বিশেষত স্পর্শকাতর বুথগুলির ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিচ্ছে কমিশন। এই ধরনের বুথে ভিতরে এবং বাইরে একটি করে, মোট দু’টি ক্যামেরা থাকবে। অন্যদিকে, অতি স্পর্শকাতর বুথে বুথের বাইরে দু’টি এবং ভিতরে একটি ক্যামেরা বসানো হবে। উল্লেখযোগ্যভাবে, নির্বাচন কমিশন এ বার হাওড়ার সবকটি বুথকেই স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে। ফলে জেলার ৪ হাজার ৫১৮টি বুথই এই তালিকায় অন্তর্ভুক্ত।

এছাড়াও জানা গিয়েছে, ভোটের (West Bengal Elections 2026) আগের দিন থেকেই নজরদারি শুরু হয়ে যাবে। ভোটকর্মীরা বুথে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ক্যামেরা চালু করা হবে এবং ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত তা চালু থাকবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশনের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে অন্যতম এই সর্বক্ষণ নজরদারি ব্যবস্থা। সেই কারণেই অন্যান্য নির্বাচনের তুলনায় এ বার বুথে ক্যামেরার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। বুথের ভেতরের পাশাপাশি বাইরের পরিস্থিতিও নজরে রাখতে আলাদা করে বাইরে ক্যামেরা বসানো হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button