রাজ্য

মা ক্যান্টিনে এবার ৫ টাকায় মাছ-ভাত! বিরোধী খোঁচা উড়িয়ে ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মা ক্যান্টিনে এবার ৫ টাকায় মাছ-ভাত! বিরোধী খোঁচা উড়িয়ে ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর - West Bengal News 24

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিতেই এবার সিলমোহর দিল রাজ্যের বিজেপি সরকার। মা ক্যান্টিনে ডিম-ভাতের পাশাপাশি এবার থেকে মাছ-ভাতও দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে এই ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে মাছ-ভাত মিলবে এবং পরিষেবার মূল্য থাকবে মাত্র ৫ টাকা।

ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি সরকার জানিয়েছিল, রাজ্যের সামাজিক প্রকল্পগুলি বন্ধ করা হবে না। কিছু ক্ষেত্রে পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হলেও ধাপে ধাপে সব প্রকল্পই পুনরায় চালু করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার মা ক্যান্টিন নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার।

আরও পড়ুন :: 📢 বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! আপাতত বন্ধ হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার, বুধবার থেকেই শুরু অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ: মিলবে ৩০০০ টাকা!

মঙ্গলবার প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, বর্তমানে রাজ্যে মোট ৩৬৭টি মা ক্যান্টিন চালু রয়েছে এবং আপাতত সেই সংখ্যায় কোনও পরিবর্তন আনা হচ্ছে না। তাঁর কথায়, “সপ্তাহে ২ দিন করে মাছ খাওয়াব। ৫ টাকাতেই খাওয়াব।”

উল্লেখ্য, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে মাছ-মাংস বিরোধী বলে কটাক্ষ করা হয়েছিল। এমন প্রচারও হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে আমিষ খাবারের উপর প্রভাব পড়তে পারে। তবে ক্ষমতায় আসার পর সেই ধারণা ভুল প্রমাণ করার চেষ্টা করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মাছ-ভাত খাওয়ানোর আয়োজন করতে দেখা গিয়েছে শাসকদলকে।

২০২১ সালে গরিব ও দুঃস্থ মানুষের জন্য ৫ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা করতে মা ক্যান্টিন প্রকল্প চালু করেছিল তৃণমূল সরকার। সেখানে এতদিন ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। কয়েকদিন আগেই বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছিলেন, ভবিষ্যতে মা ক্যান্টিনে মাছ-ভাতও দেওয়া হবে। এবার সেই দাবিকেই কার্যত বাস্তবায়িত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন ::

Back to top button