রাজ্য

মাসিক আয় ১০ হাজারের বেশি হলে মিলবে না ৩,০০০ টাকা! অন্নপূর্ণা যোজনায় নয়া শর্ত মুখ্যমন্ত্রীর, জানুন বিস্তারিত নিয়ম

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মাসিক আয় ১০ হাজারের বেশি হলে মিলবে না ৩,০০০ টাকা! অন্নপূর্ণা যোজনায় নয়া শর্ত মুখ্যমন্ত্রীর, জানুন বিস্তারিত নিয়ম - West Bengal News 24

রাজ্যের অন্যতম চর্চিত সামাজিক প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা‘য় আবেদনের যোগ্যতামান এবং শর্তাবলীতে বড়সড় বদল আনল রাজ্য সরকার। ১ কোটি ১৯ লক্ষের পর এবার চলতি মাসেই আরও বহু যোগ্য মহিলার অ্যাকাউন্টে পৌঁছাবে ভাতা। তবে ‘লক্ষ্মীভাণ্ডার’-এর মতো প্রকল্পে অনিয়ম ও বেনোজল আটকাতে এবার কঠোর মাপকাঠি নির্ধারণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারিগরি যাচাইকরণের পর আগামী ১৭ আগস্ট থেকেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হবে।

অন্নপূর্ণা যোজনার নতুন নিয়ম ও যোগ্যতা

প্রকল্পের সুবিধা কারা পাবেন এবং কারা বাদ পড়বেন, তা স্পষ্ট করে দিয়েছে অর্থ দপ্তর। নতুন নির্দেশিকা অনুযায়ী শর্তাবলী নিচে তুলে ধরা হলো:

  • আয়ের সীমা: আবেদনকারী মহিলার ব্যক্তিগত মাসিক উপার্জন ১০,০০০ টাকার বেশি হলে বা বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।

  • অন্যান্য ভাতা ও ছাড়: সাধারণ সরকারি ভাতা প্রাপকরা বাদ পড়লেও, যাঁরা ইতিমধ্যেই ‘দিব্যাঙ্গ ভাতা’ কিংবা ‘পিএম কিষান সম্মান নিধি’-র মতো সুবিধা পাচ্ছেন, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

  • কম ভাতার সমন্বয়: যাঁরা বর্তমানে অন্য কোনো সরকারি ভাতা পান কিন্তু তার পরিমাণ অন্নপূর্ণা যোজনার (৩,০০০ টাকা) চেয়ে কম, তাঁদের ক্ষেত্রে বাকি বা পূর্ণ ৩,০০০ টাকার সুবিধা সমন্বয় করে দেওয়া হবে।

  • বিধবাদের জন্য নিয়ম: ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারা শর্তসাপেক্ষে এই টাকা পাবেন, যদি তাঁরা অন্য কোনো বড় সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা না নেন।

আরও পড়ুন :: প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বাড়ল, কারণ জানালেন শুভেন্দু, অসমকে ১০ কোটি টাকা দেবে রাজ্য

গ্রামীণ মহিলাদের জন্য বিশেষ স্বস্তি

আগের মাসে বহু যোগ্য মহিলা কারিগরি জটিলতার কারণে টাকা পাননি বলে অভিযোগ উঠেছিল। সেই সমস্যা সমাধানে গ্রামীণ এলাকার জন্য দুটি প্রধান নিয়ম শিথিল করা হয়েছে:

  • বাড়ির সংখ্যা: গ্রামে মহিলাদের নিজস্ব ৩টির বেশি ঘর থাকলেও আবেদন গ্রাহ্য হবে।

  • জমির পরিমাণ: আবেদনকারীর পরিবারের জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও প্রকল্প থেকে নাম বাদ যাবে না।

কবে এবং কীভাবে ঢুকবে অন্নপূর্ণার টাকা?

রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ২৫ থেকে ৬০ বছর বয়সি সমস্ত যোগ্য মহিলাই পর্যায়ক্রমে এই ভাতা পাবেন। জুন মাসে ২৮ লক্ষ এবং জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর আগস্টে এই সংখ্যা আরও বাড়ছে।

  • চলতি মাসের পেমেন্ট ডেট: ১৭ আগস্ট থেকে নতুন তালিকাভুক্ত যোগ্যদের অ্যাকাউন্টে সরাসরি টাকা (DBT) ঢুকতে শুরু করবে।

  • ভবিষ্যৎ পেমেন্ট শিডিউল: যেসব আবেদনকারীর নথি ও তথ্য যাচাইকরণ (Verification) সম্পূর্ণ হয়ে যাবে, তাঁদের অ্যাকাউন্টে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নিয়মিত ৩,০০০ টাকা পৌঁছে যাবে।

আরও পড়ুন ::

Back to top button