বিনোদন

নতুন বাড়ির সন্ধানে প্রিয়াঙ্কা-নিক, বাজেট ১৬৮ কোটি টাকা!

নতুন বাড়ির সন্ধানে প্রিয়াঙ্কা-নিক, বাজেট ১৬৮ কোটি টাকা! - West Bengal News 24

নতুন করে সংসার সাজাতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তাইতো যা কিছু পুরনো তার সবই ছাড়ছেন। খুঁজছেন নতুন বাড়ি। তবে বাড়িটা অবশ্যই লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলে হতে হবে, যেখানে হলিউডের বহু তারকার বাস।

বাড়ির জন্য বাজেটও কম করেননি তারা। নতুন বাড়ির জন্য প্রিয়াঙ্কা-নিক ২০ মিলিয়ন ডলার বাজেট করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১৬৮ কোটি টাকা। ইতোমধ্যেই তারা বেভারলি হিলের পুরনো বাড়ি বাড়ি বিক্রি করে প্রায় ৪৬ কোটি টাকা জোগাড় করে ফেলেছেন।

সম্প্রতি বেশ আয়োজন করে প্রিয়াঙ্কার ৩৭তম জন্মদিন পালতি হলো। এ উপলক্ষে মায়ামিতে পারিবারিকভাবে বিশেষ দিনটি উদযাপিত হয়। সেই উদযাপনে তার মা মধু চোপড়া ও বোন পরিণীতি চোপড়া যোগ দিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাসের পরিবারের লোকজন।

স্ত্রীর জন্মদিন উপলক্ষে জমকালো পার্টি দিয়েছিলেন গায়ক-গীতিকার নিক জোনাস। পাঁচ স্তরের লালরঙা জন্মদিনের কেকটি নেটিজেনদের নজর কেড়েছিল। অবশ্য এত লম্বা-চওড়া কেক দেখে অন্তর্জালে ব্যঙ্গ-বিদ্রুপও কম হয়নি। নেটিজেনরা বলাবলি করেছেন, এ তো নিকের চেয়েও বড় হয়ে গেছে!

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য