বিনোদন

বিয়ে নিয়ে মুখ খুললেন ‘বাহুবলি’ খ্যাত প্রভাস

বিয়ে নিয়ে মুখ খুললেন ‘বাহুবলি’ খ্যাত প্রভাস - West Bengal News 24

নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন ‘বাহুবলি’খ্যাত তামিল ছবির তারকা প্রভাস। বিয়ে নিয়ে মিডিয়ায় প্রচার হওয়া নানা খবরের জবাব দিলেন তিনি।

জানালেন প্রেম করেই বিয়ে করবেন তিনি। তামিল একটি ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে প্রভাসকে জিজ্ঞেস করা হয় তার বিয়ে সম্পর্কে।

এ সময় প্রভাস বলেন, বিয়ে তখনই হবে যখন হওয়ার কথা। প্রভাস আরও জানান, তার প্রেম করে বিয়ে করার সম্ভাবনাই বেশি। আনুশকা শেঠির সঙ্গে প্রেম করছেন প্রভাস, এমন গুঞ্জন শোনা যায়।

এই প্রসঙ্গে প্রভাস বলেন, আনুশকা এবং আমি খুবই ভালো বন্ধু। যদি এর চাইতে বেশি কিছু হতো, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ গত দুই বছরে তা বুঝতে পারতো? এই প্রশ্ন করণ জোহরের শোতেও আমাকে করা হয়েছে। আমি উত্তর দেয়ার দায়িত্ব রাজামৌলি এবং রানা ডাজ্ঞুবতিকে দিতে বলেছিলাম।

তারা উত্তরে জানিয়েছে যে আমাদের মধ্যে সেরকম কোনো কিছু নেই। ব্যাপারটা এমন নয় যে আমি তাদেরকে আগেই উত্তর শিখিয়ে দিয়েছি।

উল্লেখ্য, আসছে ৩০ শে আগস্ট মুক্তি পাবে প্রভাসের নতুন সিনেমা ‘সাহো।’ ছবিতে আরও আছেন শ্রদ্ধা কাপুর, নিল নিতিন মুকেশ, অর্জুন বিজয়, মন্দিরা বেদিসহ আরও অনেকে। তামিল, তেলেগু, মালায়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন ::

Back to top button