বিনোদন

“জেটলি মৃত”, রাখির ট্যুইট ঘিরে চরম বিতর্কে বলিউড

“জেটলি মৃত”, রাখির ট্যুইট ঘিরে চরম বিতর্কে বলিউড - West Bengal News 24

রাখি সাওয়ান্ত মানেই কোনও না কোনও বিতর্ক। এবারসমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন রাখি। সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির স্বাস্থ্যের খারাপ অবস্থার কথা আমরা সকলেই জানি। যত সময় যাচ্ছে ততই শারীরিক অবস্থা খারাপ হচ্ছে তাঁর।

এমত অবস্থায় অরুণ জেটলি মারা গেছেন বলে ট্যুইট করেন রাখি সাওয়ান্ত, সেখানে আবার তাঁকে RIP লিখে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গিয়েছে। এই নিয়ে নতুন করে ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সর্বদাই একটা না একটা কাজ করে নিজেকে লাইম লাইটে রাখতে পছন্দ করেন তিনি। এবারেও তাঁর ব্যতিক্রম হল না।

“জেটলি মৃত”, রাখির ট্যুইট ঘিরে চরম বিতর্কে বলিউড - West Bengal News 24

প্রসঙ্গত, আরও সঙ্কটজনক অবস্থা অরুণ জেটলির ৷ দিল্লির এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷ লাইফ সাপোর্টে রাখা হয়েছে জেটলিকে ৷ শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর ৷ প্রাক্তন অর্থমন্ত্রীকে রবিবার দেখতে যান অমিত শাহ।

“জেটলি মৃত”, রাখির ট্যুইট ঘিরে চরম বিতর্কে বলিউড - West Bengal News 24

একে একে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন রাজনাথ সিং, স্মৃতি ইরানি, জিতেন্দ্র সিংয়ের মতো বিজেপি-র হেভিওয়েট মন্ত্রীরা ৷ অরুণ জেটলিকে দেখতে এইমসে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও ৷

“জেটলি মৃত”, রাখির ট্যুইট ঘিরে চরম বিতর্কে বলিউড - West Bengal News 24

আরও পড়ুন ::

Back to top button