খেলা

ধর্ষণের পর মডেলের মুখ বন্ধ করতে টাকা দেন রোনালদো!

ধর্ষণের পর মডেলের মুখ বন্ধ করতে টাকা দেন রোনালদো! - West Bengal News 24

কখনো গোল দিয়ে আবার কখনো গোল না করে হরহামেশাই খবরের শিরোনাম হন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আবার শিরোনামে আসলেন যুক্তরাষ্ট্রের মডেল ক্যাথরিন মায়োরগাকে মুখ বন্ধ রাখার জন্য টাকা দেওয়ার কথা স্বীকার করে।

ক্যাথরিন মায়োরগা নামে যুক্তরাষ্ট্রের ৩৪ বছর বয়সী এই নারী অভিযোগ করেন, ক্রিস্টিয়ানো রোনালদো তাকে লাস ভেগাসের একটি হোটেলে ধর্ষণ করেছিলেন। আর এই ঘটনা চেপে যেতে রোনালদো তাকে ৩ লাখ ৭৫ হাজার ডলার ( প্রায় চার কোটি) দিয়েছিলেন। ২০১০ সালে সেই মডেলকে এই অর্থ দেওয়া হয়েছিল বলে আদালতে স্বীকার করেছেন রোনালদোর আইনজীবীরা।

এর আগে জার্মানভিত্তিক ম্যাগাজিন ‘দার স্পিজেল’ এ খবর প্রকাশ করে- রোনালদো ওই ঘটনায় মুখ না খোলার জন্য ক্যাথরিনকে ৩ লাখ ৭৫ হাজার ইউএস ডলার দিয়েছিলেন। তবে ফিফার পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড় সব অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি জানান, ওই নারীর সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়েছিল।

বার্তাসংস্থা রয়টার্সকে রোনালদোর আইনজীবী ক্রিস্টিয়ান শ্যার্টজ বলেছিলেন, ‘এটা একটা অগ্রহণযোগ্য রিপোর্ট।’ তিনি এই পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত এই ম্যাগাজিনের সংবাদই সত্য হলো।

ধর্ষণের অভিযোগকারী ক্যাথরিন মায়োরগা জানান, এক সন্ধ্যায় লাস ভেগাসে পার্টি করে সময় কাটানোর পর রোনালদো তাকে ধর্ষণ করেন। লাস ভেগাসে তিনি দুলাভাই-খালাতো ভাইবোনদের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য