বিনোদন

মাথা ফেটে রক্ত ঝরছে পরিণীতি চোপড়ার!

মাথা ফেটে রক্ত ঝরছে পরিণীতি চোপড়ার! - West Bengal News 24

হলিউডের জনপ্রিয় নায়িকা এমিলি ব্লান্টের ‘দ্য গার্ল অন ট্রেন’ ছবির হিন্দি রিমেকে দেখা যাবে বলিউডের নায়িকা পরিণীতি চোপড়াকে। এই ছবির একটি দৃশ্যে দেখা যাবে চোখে-মুখে আতঙ্কের ছাপ। কপালের বিশাল এক ক্ষত। যেখানে থেকে গড়িয়ে পড়ছে রক্ত। এমনই অবস্থায় সামনের দিকে অবাক নয়নে তাকিয়ে পরিণীতি চোপড়া।

বলিউড অভিনেত্রীর এমনই একটি ভয়ঙ্কর ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে পরিণীতি ভক্তদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এটা বাস্তবের কোনো ছবি নয়, এটা সিনেমার গল্পের জন্য এমনই বেশ ধারণ করতে হয়েছে তাকে।

পরিণীতি জানিয়েছেন, ‘এ রকম চরিত্রে কোনো দিনই অভিনয় করিনি আমি ৷ তাই এই ছবিটি নিয়ে খুবই উৎসাহিত ৷’ সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে পরিণীতি শেয়ার করেছেন এই ছবির ফার্স্টলুক। এরপর তা দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন ::

Back to top button