স্বাস্থ্য

পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়ায় আমলকি

পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়ায় আমলকি - West Bengal News 24

আমলকী বা আমলকি (বৈজ্ঞানিক নাম: Phyllanthus emblica) ফাইলান্থাসি পরিবারের ফাইলান্থুস গণের একপ্রকার ভেষজ ফল বলা চলে। এর ফল ও পাতা দুটিই ওষুধরূপে ব্যবহার করা হয়। বিভিন্ন অসুখ সারানো ছাড়াও এই আমলকি রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দারুণ সাহায্য করে। আমলকির গুণাগুণের জন্য আয়ুর্বেদিক ওষুধেও এখন আমলকির নির্যাস ব্যবহার করা হয়।

আমলকির অসংখ্য গুণাগুণ আছে । তার মধ্যে একটা হল‚ এই ফল রিপ্রডাক্টিভ হেল্থ বা প্রজনন ক্ষমতার উন্নতি ঘটায়।

আমলকি natural aphrodisiac -এর কাজ করে (কামনাকে বাড়িয়ে দেয়) । ফলে আপনার সেক্স লাইফের উন্নতি ঘটে। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়িয়ে দেয়। তাই যাঁরা লো স্পার্ম কাউন্ট এর সমস্যায় ভুগছেন নিয়মিত আমলকি খেলে উপকার পাবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার লিবিডো অনেকটা বেড়ে যাবে। এর প্রধান কারণ আমলকিতে আছে আয়রন আর জিঙ্ক।

শুধু পুরুষরা নয়‚ যে মহিলারা white discharge-এর সমস্যায় ভোগেন‚ আমলকি শুকিয়ে তা গুঁড়ো করে মধু দিয়ে নিয়মিত খেলে উপকার পাবেন।

পুরুষরা আমলকির জুস সকালে খালি পেটে বা সন্ধেবেলায় খেতে পারেন । সেক্স লাইফ উষ্ণ এবং রঙিন করতে আমলকি পাউডার মিশিয়ে দুধ খেতে পারেন।

কিন্তু অবশ্যই একটা জিনিস মনে রাখবেন। এগুলো শুধুমাত্র ঘরোয়া টোটকা । যদি কোনও সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে দ্বিধা করবেন না।

আরও পড়ুন ::

Back to top button