খেলা

অসামান্য সুইংয়ে ক্রিকেট দুনিয়া চমকে দিলেন টেন্ডুলকার পুত্র

অসামান্য সুইংয়ে ক্রিকেট দুনিয়া চমকে দিলেন টেন্ডুলকার পুত্র - West Bengal News 24

বিশ্ব ক্রিকেট আঙিনায় ক্রমশ নিজের পরিচয় তৈরি করতে সক্ষম শচিন পুত্র অর্জুন টেন্ডুলকার। বাবার পদাঙ্ক অনুসরন করে তিনিও এসেছেন ক্রিকেট জগতে। নিজেকে অত‍্যন্ত কঠিন পরিশ্রমের মধ্যে ডুবিয়ে রেখেছেন সবসময়।

গতবছর জাতীয় অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হওয়া অর্জুন মোটেও সফলতা পাননি। তবে সে ব‍্যর্থতার রেশ কাটিয়ে ফের নিজেকে নিরলস পরিশ্রমের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন অর্জুন। এবছর ৫ লক্ষ টাকায় মুম্বাই টি-টোয়েন্টি লিগে আকাশ টাইগার্স তাকে দলে ভিড়ায়। যা টুর্নামেন্টের সর্বোচ্চ আর্থিক বিনিময়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য তারকা ক্রিকেটার পৃথ্বী শাহ, সূর্য কুমার যাদব এর পাশাপাশি এই বাহাতি অলরাউন্ডার নিজের প্রতিভার স্ফুরণ রেখেছিলেন।

এছাড়াও সোমবার সারের দ্বিতীয় একাদশ দলের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন অর্জুন এবং সেই ম‍্যাচে নাথান তিল্লেইকে যে ডেলিভারিতে আউট করেছেন তা দেখে অভিভূত গোটা বিশ্বক্রিকেট। চ‍্যাম্পিয়ান্স শিপ কন্টেস্টের এই ম‍্যাচে শুধুমাত্র তিল্লেকে আউট করা ছাড়াও আরেকটি উইকেট পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button