বিনোদন

নতুন রূপে ভাইরাল হলেন আয়েশা টাকিয়া (ভিডিও সংযুক্ত)

নতুন রূপে ভাইরাল হলেন আয়েশা টাকিয়া (ভিডিও সংযুক্ত) - West Bengal News 24

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা টাকিয়া। ২০০৪ সালে বলিউডের ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক তার। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেন। ২০০৯ সালে সালমান খানের সঙ্গে ‘ওয়ান্টেড’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সেই বছরই এ অভিনেত্রী রাজনীতিবিদ প্রেমিক ফারহান আজমিকে বিয়ে করেন।

বিয়ের পর বলিউড থেকে সরে পড়তে থাকেন আয়েশা। ২০১১ সালে ‘মড’ ছবির পর আর বড় পর্দায় দেখা যায়নি তাকে। পর্দায় তার সক্রিয় উপস্থিতি না থাকলেও এ অভিনেত্রীর প্রতি এখনো আগ্রহ আছে দর্শকের। যদিও সচরাচর খুব একটা দেখা যায় না তাকে। তাই যখনই তাকে দেখা যায়, তখনই তার বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে ইন্টারনেটে।

নতুন রূপে ভাইরাল হলেন আয়েশা টাকিয়া (ভিডিও সংযুক্ত) - West Bengal News 24

পিঙ্ক ভিলার প্রতিবেদনে জানানো হয়, ২৩ জানুয়ারি ভারতের লখনৌতে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা প্রতীক বব্বর। বিয়ে শেষে ২৭ জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত হয় প্রতীকের বিবাহোত্তর সংবর্ধনা। এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বলিউডের অনেক তারকাই। প্রতীকের বিয়ের অনুষ্ঠানে স্বামী ও সন্তানকে নিয়ে হাজির হন আয়েশাও। বিয়ের অনুষ্ঠানে স্বামী ফারহান আজমির সঙ্গে আয়েশাকে দেখাচ্ছিল আগের চেয়ে অনেকটা ভিন্ন রূপে।

আয়েশা যে এমন হয়ে যাবেন, তা হয়তো কল্পনাও করতে পারেননি পাপারাজ্জিরাও। আর তাই তো, আয়েশা যখন সামনে আসেন, তখন তাকে দেখে ক্যামেরার ফ্ল্যাশ যেন উপচে পড়তে শুরু করে। হাসিমুখে ক্যামেরার দিকে পোজও দেন তিনি। আয়েশার সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে প্রকাশের পর নিমিষেই তা ভাইরাল হয়ে পড়ে।

আরও পড়ুন ::

Back to top button