বিনোদন

একাধিক তরুণের সঙ্গে…

একাধিক তরুণের সঙ্গে… - West Bengal News 24

অন স্ক্রিন কিংবা অফ স্ক্রিন, কোথাও চমক দিতে ভোলেন না রিয়া সেন। তবে বেশ কিছুদিন ধরে চমক দেয়া তো দূরের কথা, হারিয়েই গেলেন তিনি। বহুদিন ক্যামেরার সামনেই দেখা যায়নি তাকে। সর্বশেষ ‘মিসম্যাচ’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন রিয়া।

বর্তমানে সংসার নিয়েই বেশি ব্যস্ত তিনি। তবে নতুন খবর হলো রিয়া সেন আবার ফিরছেন পর্দায়। সেক্সসিম্বল ইমেজের এই অভিনেত্রী একই রূপে ফিরছেন।

সম্প্রতি বলিউডের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে একতা কাপুরের বালাজি ফিল্মস। সেক্স বাণিজ্য নিয়ে ছবিটির গল্প তৈরি হয়েছে।

এ ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন রিয়া। এখানে তাকে দেখা যাবে ঘটনাচক্রে বনে যাওয়া একজন পতিতার চরিত্রে। ছবিতে একাধিক তরুণের সঙ্গে তার যৌন দৃশ্যও থাকবে।

শুধু তাই নয়, পুরো ছবিতে ব্যাপক খোলামেলা রূপে তাকে আবিস্কার করা যাবে। এরইমধ্যে ছবির অনেকখানি কাজ শেষ হয়েছে। বেশ কয়েকটি দৃশ্য ধারণ করা হয়েছে গোপনে।

নাম না ঠিক হওয়া এ ছবিটি নিয়ে রিয়া বলেন, এটা আমার জন্য চ্যালেঞ্জিং একটি চরিত্র। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে দর্শকদের।

আরও পড়ুন ::

Back to top button