বিনোদন

মিমিকে নিয়ে এ কী বললেন শুভশ্রী? ফের উস্কে দিল বিবাদের জল্পনা

মিমিকে নিয়ে এ কী বললেন শুভশ্রী? ফের উস্কে দিল বিবাদের জল্পনা - West Bengal News 24

দুজনই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই উজ্জ্বল মুখ। সঙ্গে রয়েছে আরেকটি যোগসুত্র। রাজ চক্রবর্তী। একজন ঘরণী আরেকজন তাঁরই প্রাক্তন প্রেমিকা। হ্যাঁ কথা হচ্ছে মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে। সব ভুলে এখন দুজন ঘুরে দাঁড়িয়েছেন জীবনে। যে যাঁর মাঠে ছক্কা হাঁকিয়েছেন ইতিমধ্যেই। একদিকে ভোটে দাঁড়ায় মিমি, অন্যদিকে অভিনয় জগতে আবারও ঘুরে দাঁড়ান শুভশ্রী।

একদিকে শুভশ্রীর হাতে তাঁর পছন্দের তিন ছবি, অন্যদিকে ভোটে জিতে জয়ী মিমি চক্রবর্তী। কিন্তু বিতর্ক? না সেটা থেমে থাকেনি। আরও একবার সেই ঠাণ্ডা যুদ্ধের পরিস্থিতির দিকেই ইঙ্গিত দিলেন রাজ-ঘরণী শুভশ্রী। মিমির সঙ্গে সম্পর্ক ভাঙ্গার পর দিন গড়াতেই বিয়ের পিঁড়িতে পৌঁছে গিয়েছিল রাজ-শুভশ্রী্র সম্পর্ক। নেট দুনিয়ায় নেটিজেনরা প্রশ্ন তুলতে পিছুপা হননি।

বিয়ে থেকে বউভাত, মিমি কেন এল না! তাঁকে কি আদেও নিমন্ত্রণ করা হয়েছিল! কোথাও কী আজও জীবন্ত তাঁদের মধ্যের বিবাদ! সেই নিয়েই এবার মুখ খুললেন শুভশ্রী। জানালেন মিমি-নুসরত সাংসদ হওয়ায় তিনি বেজায় খুশি। কিন্তু তাঁদেরকে শুভেচ্ছা জানাননি তিনি, কারণটাও খোলসা করে জানিয়ে দিলেন নিজেই। তাঁরা কেউই তাঁর বন্ধু নয়, ফলে বিশেষ করে শুভেচ্ছা জানানো হয়ে ওঠেনি। কিন্তু দেখা হলে তাঁদের কথা হয়।

আরও পড়ুন ::

Back to top button