প্রযুক্তি

নীল ছবিতে আসক্ত? তবে ফাঁস হয়ে গেল আপনার গোপন সব তথ্য!

নীল ছবিতে আসক্ত? তবে ফাঁস হয়ে গেল আপনার গোপন সব তথ্য! - West Bengal News 24

দেশজুড়ে মানুষের পার্সোনাল ডেটা সংক্রান্ত চুরি ও জালিয়াতির সংখ্যা বৃদ্ধির জন্য সরকারের পাশাপাশি এখন কিছু প্রাইভেট সংস্থাও চিন্তিত। কিছুদিন আগে বহু মানুষের ফিঙ্গারপ্রিন্ট লিক হয়ে যাবার ঘটনা আমাদের সামনে আসে। সম্প্রতি একটি জনপ্রিয় পর্ন সাইট তার ব্যবহারকারীদের বিভিন্ন পার্সোনাল ডেটা লিক করে দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছে।

দ্যা নেক্সট ওয়েবের একটি রিপোর্ট অনুসারে Luscious নামক জনপ্রিয় একটি পর্ন সাইট তাদের সাইটে ব্যবহারকারীদের নাম গোপন রেখে বিভিন্ন পর্ন ভিডিও এবং ছবি শেয়ার করার অনুমতি দেয়। এই সাইটেই একটি বড় সমস্যা সৃষ্টি হয়েছে যেটি খুঁজে বের করেছেন ভিপিএন মনিটরের রিসার্চাররা। এই রিসার্চাররা ওই সাইটের দুর্বলতাকে কাজে লাগিয়ে লক্ষাধিক এডাল্ট কনটেন্ট শেয়ারকারীর বিভিন্ন ব্যক্তিগত ডেটা জোগাড় করেছেন।

ভিপিএন মনিটরের তরফ থেকে জানানো হয়েছে এই ডেটাগুলির মধ্যে সেই ব্যক্তির ইমেল আইডি, তার নাম, তার লিঙ্গ এবং তিনি কোন দেশের বাসিন্দা ইত্যাদির সঙ্গে জড়িত সমস্ত তথ্য রয়েছে। এছাড়াও ডেটা গুলি এনক্রিপ্টেড না থাকার কারণে একজন ব্যক্তির লাইক, কমেন্ট, তার শেয়ার করা ব্লগ পোস্ট সমস্তই খুব সহজভাবে দেখা যাচ্ছিল।

এটি সেই আপলোড কারীর জন্য স্ক্যামের রাস্তা খুলে দিতে পারে :
ভিপিএন মনিটরের তরফ থেকে জানানো হয়েছে লিক হওয়া ডেটাগুলি ওই ব্যবহারকারীর জন্য যথেষ্ট বিপদজনক হতে পারে। এই ডেটাগুলি ব্যবহার করে ব্যবহারকারীর কাছ থেকে ফিশিং, ডক্সিং অথবা হুমকির মাধ্যমে টাকা আদায় করা যেতে পারে। এছাড়াও তাদেরকে অন-সাইট অ্যাক্টিভিটির মাধ্যমেও হুমকি দেওয়া যেতে পারে যে তারা কি রকম কনটেন্ট লাইক, কমেন্ট, শেয়ার করেছেন ইত্যাদি। এছাড়াও কিছু কিছু ইমেইলে ব্যবহারকারীর পুরো নামটাই সামনে চলে এসেছে।

ঠিক করে নেওয়া হয়েছে এই সমস্যাটি :
এই সমস্যাটির কথা জানার একদিনের মধ্যেই Luscious টিম সেই বাগটির খোঁজ চালিয়ে সেটিকে বিনষ্ট করে দিয়েছে। এর ফলে এখন আর কোনো তথ্য লিক হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে Luscious টিম এই ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেনি যে ভিপিএন মনিটর ছাড়া আর কেউ সেই তথ্যগুলির হদিস পেয়েছে কিনা। তবে বর্তমানে দ্রুত গতিতে বেড়ে চলা ইন্টারনেট স্ক্যামের জন্য ব্যবহারকারীকে অবশ্যই সতর্ক থাকা খুবই প্রয়োজন।

আরও পড়ুন ::

Back to top button