জেফ্রি এপস্টেইনের সঙ্গে অ্যানথ্রপিক সিইওর স্ত্রীর গোপন যোগাযোগ! ফাঁস হওয়া ইমেল ঘিরে তোলপাড় টেক দুনিয়া
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

জনপ্রিয় এআই সংস্থা অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোডেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্ক ও কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের মধ্যকার পুরোনো যোগাযোগের তথ্য প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে শোরগোল শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
‘লাক্সারি পর্ন’ উদ্যোগ ও এপস্টেইনের দরবারে তহবিল সংগ্রহ প্রতিবেদন অনুযায়ী, ক্যামি ক্লার্ক একটি নতুন ধরনের অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট উদ্যোগ—’লাক্সারি পর্ন’ প্রতিষ্ঠা করেছিলেন। তার লক্ষ্য ছিল পর্নোগ্রাফি নির্মাণে গুণগত পরিবর্তন আনা। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ পেতেই তিনি জেফ্রি এপস্টেইনের দ্বারস্থ হন। ২০১১ সালের মার্চ মাসে সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক এজেন্ট জন ব্রকম্যানের মাধ্যমে এপস্টেইনের সঙ্গে ক্যামির প্রাথমিক যোগাযোগ স্থাপিত হয়। উল্লেখ্য, এই সাক্ষাতের তিন বছর আগেই ২০০৮ সালে এপস্টেইন প্রথমবার যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

নৈশভোজ, চিত্রনাট্য ও ফাঁস হওয়া ইমেল চালাচালি ফাঁস হওয়া নথি ও ইমেল থেকে জানা যায়:
ব্রকম্যানের মধ্যস্থতায় ক্যামি এবং তাঁর ব্যবসায়িক অংশীদার মিশেল ক্যাপোসেফালো এপস্টেইনের সঙ্গে এক নৈশভোজে মিলিত হন।
নৈশভোজের পরদিন ক্যামি ইমেলে লেখেন, “গত রাতে আপনার সঙ্গে সাক্ষাৎটি অসাধারণ ছিল।” একইসঙ্গে তিনি প্রকল্পের আর্থিক রূপরেখাও পাঠান।
পরবর্তী সময়ে ক্যামি তাঁর সংস্থার প্রাথমিক কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য এপস্টেইনকে পাঠান এবং মন্তব্য করেন যে, নারীদের সঙ্গে নিয়ে এপস্টেইন হয়তো কনটেন্টগুলো উপভোগ করবেন।
আরও পড়ুন :: ১ সেপ্টেম্বর থেকে GPay, PhonePe-তে বড় বদল! জেনেনিন টাকা পাঠানোর নতুন নিয়মনীতি
বিনিয়োগের পরিণতি ও পরবর্তী যোগাযোগ প্রায় এক বছর পর ক্যামি এপস্টেইনকে সরাসরি তাঁর সংস্থায় বিনিয়োগের প্রস্তাব দেন। তবে এপস্টেইন তাতে অর্থ ঢেলেছিলেন কি না, তা নথিপত্রে স্পষ্ট নয়। এক ইমেলে এপস্টেইন উল্লেখ করেছিলেন, “টেলিভিশনে যৌনতা দেখানো সম্ভব নয়।” পরবর্তীতে ২০১২ সালের জুলাই মাসে নিজের বাড়ির একটি পার্টিতেও এপস্টেইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যামি। এরপর তাঁদের মধ্যে নতুন করে কোনো যোগাযোগ হয়েছিল কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু মেলেনি।



