
গুগুলের কর্মরত সব কর্মীদের জন্য নতুন ফতোয়া জারি করল গুগল। কাজের সময় মনোযোগ দিয়ে কর্মীদের কাজ করা ছাড়া আর কিছুই করা যাবে না।
কোনো রকম বিদ্রুপ পূর্ণ কথা বলা যাবে না। কোনো রাজনৈতিক আলাপ আলোচনা করা যাবে না।
এই কথা গুগল একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে।
গুগল আমেরিকার মাউন্টেনভিত্তিক প্রতিষ্ঠানে তারা এই কথা বলেছে। তারা একটি ব্লগ পোস্টের মাধ্যমে এটি শেয়ার করেছে।
তারা কড়া ভাবে এটাকে দেখবে বলে জানিয়েছে।
কারণ কোটি কোটি মানুষ এই গুগুলের ওপর নির্ভরশীল। নিজেদের পণ্যের স্বচ্ছতা ও সেবার ধারাকে অব্যাহত রাখতে এই নতুন পদক্ষেপ।
এই সংস্হা আরও বলেছে, গুগুলের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করা যাবে না বিশেষ করে গুগলের পণ্য ও সেবার ভুয়ো তথ্য দেওয়া যাবে না।
কাওকে নিয়ে ট্রোল বা বিদ্রুপ করা যাবে না। এই সব নিরম লঙ্ঘন করলে কঠোর শাস্তি দেওয়া হবে। একটি কর্মী গুগুলের বিরুদ্ধে বাজে মন্তব্য করায় তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়।।



