খেলা

আইপিএলে দু’কূলই হারাচ্ছেন অশ্বিন

আইপিএলে দু’কূলই হারাচ্ছেন অশ্বিন - West Bengal News 24

তাজা খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয় ফ্রাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের নেতৃত্ব হারাতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তাকে ‘ট্রেড’ করার জন্য ইতোমধ্যে দুটি ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলেছে পাঞ্চাব কর্তৃপক্ষ।

জানা গেছে, অশ্বিনকে দিল্লী ক্যাপিটালস অথবা রাজস্থান রয়্যালসে পাঠিয়ে ওই দুইদলের সমমানের অন্য কোনো ক্রিকেটারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে পাঞ্চাব। আর প্রীতির দলের তারকা যদি এই দুই দলের যে কোন একটিতে যায় তবে অধিনায়ক হিসাবে দেখা যাবে না তাকে।

সূত্রটি বলেছে, অশ্বিন যদি কোনোভাবে পাঞ্জাবেও থেকে যান তাহলেও অধিনায়কত্ব হারাতে পারেন তিনি। নতুন অধিনায়ক হিসেবে কিংস ইলেভেন পাঞ্জাবের পছন্দ দলটির ওপেনার লোকেশ রাহুলকে।

২০১৮ সালের আইপিএলের নিলামে অশ্বিনকে ৭.৮ কোটি রুপিতে দলে ভেড়ায় কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএলে পাঞ্জাবের হয়ে ২৮ ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন তিনি। ২০১৮ এবং ২০১৯- দুই মৌসুম দলটির নেতৃত্ব দিলেও উল্লেখযোগ্য ফলাফল এনে দিতে পারেননি অশ্বিন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য