বিনোদন

অপয়া থেকে যেভাবে বলিউডের আলোচিত মুখ তাপসী

অপয়া থেকে যেভাবে বলিউডের আলোচিত মুখ তাপসী - West Bengal News 24

তাপসী পান্নু, বর্তমানে বলিউডের আলোচিত মুখ। ২০১৬ সালে ‘পিঙ্ক’ ছবি দিয়ে বলিউডে তার যাত্রা শুরু। পিঙ্ক-এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাপসীকে।

এরপর ‘মুল্ক’, ‘বদলা’, একের পর এক হিট ছবি জমা হয় তার ঝুলিতে।
বলিউডে আসার আগে কিছুদিন দক্ষিণী ছবির জগতে কাজ করেছিলেন। সেই ছবিগুলো খুব একটা সফল হয়নি। আর সেজন্য আপত্তিজনক কথা শুনতে হয়েছিল তাকে।

হিন্দুস্থান টাইমসকে সম্প্রতি তাপসী বলেন, যে ছবিগুলো ভালো চলেনি, সেগুলো অনেকটা যুদ্ধের ক্ষতের মতো যার জন্য প্রত্যেকেরই গর্ব হয়। তেমন ক্ষত আমারও রয়েছে। আমি সব সময় মনে করি কোনও কিছু যদি তোমাকে মেরে না ফেলতে পারে, তবে সেটা তোমার শক্তি বাড়াবে।

তাপসী আরও বলেন, প্রযোজকরা আমাকে ছবিতে নিতে ভয় পেতেন। কারণ তাদের মনে হতো আমার পাঁচটা সিন আর দুটো সং সিকোয়েন্স তাদের ছবির সাফল্যে অনেক বড় প্রভাব ফেলত। কারণ আমি নাকি প্রচণ্ড অপয়া। এই কথাগুলো শোনা খুবই কষ্টকর ছিল।

তাপসী ব্যর্থতা নিয়ে নিরুৎসাহিত হননি। তিনি আশা ছাড়েননি। আর এজন্যই নিজেকে প্রমাণ করতে পেরেছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউডের ছবি ‘মিশন মঙ্গল’।

ভারতজুড়ে ভালো সাড়া ফেলেছে তাপসী, বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা ও অক্ষয়কুমার অভিনীত এই ছবি। আর এই ছবিটির একটি বিশেষ চরিত্রে ছিলেন তাপসী। ‘মিশন মঙ্গল’-এর পরে তাপসীর হাতে আছে ‘ষান্ড কি আঁখ’, ‘তড়কা’ ও ‘থাপ্পড়’।

আরও পড়ুন ::

Back to top button